NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

১৫তম এনআরবি এওয়ার্ড হবে অত‍্যন্ত স্মরণীয়-খায়রুল ইসলাম খোকন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:১২ এএম

১৫তম এনআরবি এওয়ার্ড হবে অত‍্যন্ত স্মরণীয়-খায়রুল ইসলাম খোকন

শোটাইম মিউজিকের আয়োজনে ১৫তম এনআরবি এওয়ার্ড আয়োজিত হবে ১৪ সেপ্টেম্বর রোববার । উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে থাকবে অনেক বিশেষ আকর্ষণ । শোটাইম মিউজিক এর বর্তমান প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, এবার থাকবে নতুনত্ব, বিশেষ করে অনন্যা শর্মা প্রমার মাইম শো। জনাব খোকন বলেন , এবার অনুষ্ঠানে গানের পরিমাণ কম থাকবে কিন্তু বিশেষ আকর্ষণ হবে ম‍্যাগাজিন টীইপ অনুষ্ঠান । বিভিন্ন ক্যাটাগরিতে এবার এওয়ার্ড দেয়া হবে যাঁরা বিভিন্ন ক্ষেত্রে শীর্ষে আছেন । হোম কেয়ার, ইন্সুরেন্স, ড্রাইভিং স্কুল, ব‍্যবসা প্রতিষ্ঠান, সেরা সংগীত শিল্পী, সেরা সংগীত পরিচালক, সোশাল একটিভিস্ট ইত্যাদি ক‍্যাটাগরিতে। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন পারফর্মার আসছেন কিন্তু চুড়ান্ত না হওয়ায় এখনো জানাতে পারছিনা। এবার ১৫তম এনআরবি এওয়ার্ডের সময়সীমা হবে পাঁচ ঘণ্টার। এনআরবি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও শোটাইম মিউজিকের জনক জনাব আলমগীর খান আলম বর্তমানে ঢাকায় অবস্থানরত এবারের অনুষ্ঠানে তাঁর ভিডিও বার্তা শুরুতে এবং বিরতি দিয়ে একাধিকবার প্রদর্শিত হবে । প্রযুক্তির দায়িত্বে থাকবে যথারীতি সাউন্ড গিয়ার।