NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধে জয়ের বার্ষিকী: বিশ্বজুড়ে সিএমজি’র প্রচারাভিযান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৩১ এএম

জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধে জয়ের বার্ষিকী: বিশ্বজুড়ে সিএমজি’র প্রচারাভিযান

আগামী ৩ সেপ্টেম্বর, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ৮৫টি ভাষায় বিশ্বজুড়ে দর্শক-শ্রোতাদের জন্য, চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ এবং বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণে আয়োজিত মহাসম্মেলন ও সামরিক কুচকাওয়াজ সম্প্রচার করবে। 


চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানের আন্তর্জাতিক সম্প্রচারের জন্য, সিএমজি ৩টি আন্তর্জাতিক ভাষা যুক্ত করেছে, যেগুলো হচ্ছে: আইরিশ, পিজিন ও কিনয়ারোয়ান্ডা ভাষা। এতে পশ্চিম ইউরোপ, দক্ষিণ প্যাসিফিক অঞ্চল ও মধ্য-পূর্ব আফ্রিকা অঞ্চলে সিএমজি-র অনুষ্ঠান কাভারেজের আওতায় বাড়বে। ৮৫টি ভাষা নিয়ে সিজিটিএন বিশ্বের সবচেয়ে বেশি ভাষার আন্তর্জাতিক মূলধারার মিডিয়া হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। 


এখন পর্যন্ত, সিএমজি-র সিজিটিএনের সারাবিশ্বে ৭০ কোটি টিভিদর্শক ও ৬০ কোটি নতুন যোগাযোগ মাধ্যমের ফ্যান রয়েছে; প্রতিদিন টিভি চ্যানেল, রেডিও, অ্যাপ্লিকেশন ও বিদেশী নতুন যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিদেশী হট টপিক প্রতিবেদন করছে এবং চীনা কণ্ঠস্বর পৌঁছে দিচ্ছে এটি। পাশাপাশি, বিশ্বব্যাপী ৪ হাজার ৭শটিরও বেশি মূলধারার সংবাদ সংস্থার সাথে  সিজিটিএন যৌথভাবে কাজ করছে, বিশ্বের জন্য ভালোভাবে চীনা চিত্র প্রদর্শন করা ও চীনের চীন্তাভাবনা গভীরভাবে ব্যাখ্যা করার জন্য। 


সম্প্রতি, চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ এবং বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণ কার্যক্রমকে কেন্দ্র করে, সিএমজি-র সিজিটিএন তথ্যচিত্র, ফিচার ফিল্ম, প্রতিবেদন, ভাষ্য প্রবন্ধসহ  নানা ধরণের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্প্রচার করেছে, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জাপানের আগ্রাসনবিরোধী মহান যুদ্ধের চেতনাকে প্রচার করার জন্য।


সূত্র:অনুপমা-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।