NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বিপুল উৎসাহ-উদ্দীপনায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি’র  বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১১ এএম

বিপুল উৎসাহ-উদ্দীপনায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি’র  বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

 নিউইয়র্ক: বিপুল উৎসাহ-উদ্দীপনায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট রোববার এস্টোরিয়ার রেইনি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী মৌলভীবাজারবাসী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনী ও পেশার সর্বস্তরের মানুষের আগমনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নান্দনিক ও নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা রেইনি পার্কের অনুষ্ঠানে বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি লন্ডন, কানাডা, মিশিগান, নিউজার্সি, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন দেশ ও শহর থেকে অনেক অতিথি অংশগ্রহনে মেলায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। বনভোজনে প্রধান অতিথি ছিলেন সাবেক মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা হাসনা বেগম। রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ।

মেলার বিশেষ আয়োজন ছিলো বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের উপস্থিতিতে নানান ধরনের ক্রীড়া প্রতিযোগীতা। এছাড়াও পুরুষদের দৌড় ও মহিলাদের ঐতিহ্যবাহী বালিশ খেলা সহ বিভিন্ন ধরনের আয়োজন উপভোগের মধ্যে সকাল হতে বিকেল পর্যন্ত সবাই পারিবারিক আমেজে সময় অতিবাহিত করেন। প্রতিযোগীতা শেষে শিশুদেরকে খেলনা ও মহিলাদেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বনভোজনের শুরু থেকে তরমুজ সহ বিভিন্ন ধরনের পানীয়, তরুণ ছেলেমেয়েদের জন্য পিজ্জা, শিশুদের জন্য স্ন্যাকস এর পাশাপাশি নানা স্বাদের খাবার দিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এছাড়াও ছিলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বনভোজন ও মিলনমেলার মূল আকর্ষন র‍্যাফেল ড্র এর মাধ্যমে নগদ বিজয়ীদেরকে এক হাজার ডলার, আইফোন, মাইক্রোওভেন ছাড়াও সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমদ টুটুল, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, সহ সভাপতি (প্রথম) মোহাম্মদ জাবেদ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন।  অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএ কংগ্রেসম্যান জামাল বোমেন, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সমাজসেবা সম্পাদক জামিল আনসারী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সভাপতি তজমুল হোসেন, টাইম টেলিভিশনের পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও মূলধারার রাজনীতিক মেরি জোবাইদা, বিশিষ্ট চিকিৎসক ডা. জুন্নুন চৌধুরী, মদীনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাসির উদ্দীন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা,

সাবেক সাধারণ সম্পাদক জুনেদ খান ও আহমেদ জিলু, বাপা’র প্রতিষ্ঠাতা শামসুল হক ও সদস্য সৈয়দ এনায়েত আলী, জালালাবাদ এসোসিয়েশন ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক রোকন হাকিম, কুলাউড়া এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবুল কালাম ও সাবেক সভাপতি শাহ আলাউদ্দিন, এবং বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি মাসুদুল হক সানু ও উপদেষ্টা কিনু চৌধুরী, বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম, লুটেনেন বিলাল উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়া, কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, রাজনগর সমিতির সভাপতি হেলাল খান, কমিউনিটি অ্যাকটিভিস্ট নুরে আলম জিকু, মোহাম্মদ জিন্নাহ লায়েকুল হাছান লায়েক, এম এ বাকী, ইমরান হোসেন, মোহন ইসলাম প্রমুখ। বনভোজনের পৃষ্ঠপোষকতায় পাশে ছিলেন- ইত্যাদি বাজার, বিডি অটো রিপেয়ার এর মোহাম্মদ আলমগীর হোসেন, হাসান মল্লিক, এটর্নী মইন চৌধুরী, ডক্টর নিয়াজ টিপু, পারকারে ফার্মেসী, মোহাম্মদ কামরুল হোসাইন, জাকারিয়া সাহা, সৈয়দ মামুন, সৈয়দ রাহাত, রুকন হাকীম, সৈয়দ ইসলাম লাভলু, রিসফা ইসলাম, সোহেল ফয়সাল এবং বাচ্চাদের পিজ্জা স্পন্সরে ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক ও কোমল পানীয় স্পন্সরে ছিলেন ওয়াসী চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী, সহ সভাপতি কয়েস আহমেদ, উপদেষ্টা আব্দুর রহমান, সদস্য ফয়সাল আহমেদ, শামসুল ইসলাম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ হোসেন আহমদ, নুরুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এনাম আহমেদ।  বনভোজনের আয়োজন সফল করতে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক নিখিল দেবনাথ, প্রচার সম্পাদক রবিন আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সত্যম দেব ও মহিলা বিষয়ক সম্পাদিকা সুমেনা আহমদ সুমি। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ছিলেন শাহীন হাসনাত, আলতাফ হোসেন, সৈয়দ পাভেল উদ্দিন, চমন উদ্দিন, জাকারিয়া সাহা, রিটন সরকার, মোহাম্মদ ফরহাদ চৌধুরী, মোহাম্মদ মহসিন মিয়া, হাছান আল ফাহাদ ও আরিফ আহমেদ। উপদেষ্টা পরিষদের মধ্যে আরো যারা ছিলেন তারা হলেন- আব্দুল মছব্বির, সালেহ আহমদ চৌধুরী, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ,

মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, দেওয়ান মোস্তাক রাজা, এজাজ আহমেদ, মোহাম্মদ আব্দুল হাকিম সুলেমান ও মোহাম্মদ শাহ জাহান খাঁন প্রমুখ নেতৃবৃন্দ। বনভোজন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুলাল তরফদার, নাহিদ আহমেদ, মবু খান, জুয়েল খান, শাহ জাবের, শিপু আহমেদ, গণি আহমেদ, হেলাল তরফদার, শামিম কুরুবি,আব্দুল হান্নান, শিদ্বার্থ দাশ চৌধুরী,আব্দুর রহিম তাজুদ , সৈয়দ জুয়েল, মুহিবুর রহমান,তপবীর রায় (বুরণ), সুমন দে,ফাল্ধসঢ়;গুনী দাশ, মোহাম্মদ আলী জিন্নাহ, এম এ বাকী, আল আমিন (জিলা), আজিজুর রহমান, মাসুক আহমদ, লাভলু আহমদ, মাহবুব আহমদ, হেলাল তরফদার, সৈয়দ ফাহীম আহমদ, রমজান আলী, মখন মিয়া, আব্দুল হাকিম, অজিত দেবনাথ লিটন, লাল মিয়া, নারায়ণ দে, নুরুল ইসলাম, সৈয়দ ছাদিক, সৈয়দ ফাহমী, হেলাল খান, কামাল আহমেদ, মুহিব আহমদ, শাহান খান, তারেক আহমদ, শাহ রায়হান, বশির খান, মোহন ইসলাম, জিলু খান, হাছান আহমেদ, সুমন আহমদ, সৈয়দ জিলাদ, সোহেল আহমদ, মুহিত আহমদ, সফি আহমদ, সৈয়দ রাহাত, হাজী মুহিবুর রহমান, জালাল চৌধরী, তুহিন আহমদ, ইমরান তরফদার, ও মিরাসদার অসরাফ।