NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

বগুড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।   (১ সেপ্টেম্বর সোমবার) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শুরুর পূর্বে আলতাফুন্নেছা খেলার মাঠে আলোচলা সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন প্রমুখ। এতে বগুড়া জেলা বিএনপিসহ বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   এছাড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল এবং বিনামুল্যে স্বাস্থ্যসেবাসহ নানা কর্মসুচীর আয়োজন করা হয়।