NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  

বগুড়া থেকে আরো তিন ক্রিকেটারকে পাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গন। ক্ষুদে ও নতুন তিন ক্রিকেটার হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফান।  তিন ক্রিকেটার এর মধ্যে বায়েজিদ বোস্তামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বায়েজিদ বগুড়ার ভিন্ন মাঠে দাপটের সঙ্গে খেলেছেন। একই দলের ক্ষুদে ক্রিকেটার আব্দুর রহমান ইরফান ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার দক্ষতা রয়েছে। আফ্রিদি তারিক লেগ স্পিনার ও ব্যাটসম্যান হিসেবে যে কোন দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করে। এই তিনজন ক্ষুদে ক্রিকেটার বগুড়া জেলার কৃতি সন্তান।

(৩১ আগষ্ট রবিবার) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্ষুদে তিন ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।   বাংলাদেশ অনূর্ধ্ব- ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা।   এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু, সাবেক খেলোয়াড় রুমেল প্রমুখ।

জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন খুদে ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং ভালো খেলা উপহার দিয়ে বগুড়া তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামী, আব্দুর রহমান ইরফান ও আফ্রিদি তারিককে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করার কথাও বলেন।  বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ জানান, এর আগে বগুড়া থেকে মুশফিকুর রহীম মিতু, শাফিউল ইসলাম সুহাস, তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয় জাতীয় ক্রিকেট দলে নাম লেখান। শুধু নামই লেখাননি। নিয়মিত খেলে দেশের ও জেলার জন্য সুনাম বয়ে এনেছেন। তাদের পথ ধরেই এবার হাঁটতে শুরু করেছে বগুড়ার এই তিন ক্ষুদে তারকা খেলোয়াড়। এর আগে গত জুলাই মাসে বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের দুই প্রতিভাবান ক্রিকেটার উদ্বোধনী ব্যাটসম্যান আকাশ রায় এবং লেগ স্পিন অলরাউন্ডার শামস তৌফিক অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়। এছাড়া নারী জাতীয় ক্রিকেট দলে একাধিক ক্রিকেটার নিয়মিত খেলেছেন।