NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৫ এএম

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।    (৭ সেপ্টেম্বর রবিবার) বিকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে  বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।   বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ ও অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল কায়েস। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমনসহ অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা। উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া উপজেলা ১-০ গোলে সারিয়াকান্দি উপজেলাকে হারায়। দ্বিতীয়ার্ধের ৩২তম মিনিটে রবিন বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন। ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিজয়ী রবিনের হাতে তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা ও শহীদ কমর উদ্দিনের মাতা জমেলা বেগম।