NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন মেয়র প্রার্থী মামদানি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ পিএম

নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন মেয়র প্রার্থী মামদানি

ডেমোক্রেট জোহরান মামদানি বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি যদি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন, তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে পা রাখলেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন। নেতানিয়াহুকে গাজায় গণহত্যা চালানো যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানাতে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগকে বিমানবন্দরেই নেতানিয়াহুকে আটক করতে বলবেন।

তবে আইনি বিশেষজ্ঞরা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ধরনের গ্রেপ্তার কার্যত অসম্ভব এবং এমনকি এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনেরও লঙ্ঘন হতে পারে। তবুও মামদানির এ ঘোষণা নিউইয়র্কে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে, কারণ শহরটিতেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের বসবাস।