NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সম্পর্কের ধারাবাহিকতায় আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন-স্লোভেনিয়া


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৮ পিএম

সম্পর্কের ধারাবাহিকতায় আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন-স্লোভেনিয়া

চীনা কমিউনিটি পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গত (শনিবার) লুব্লিয়ানায়, স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।


বৈঠকশেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে ওয়াং ই বলেন, বৈঠকে একাধিক বিষয়ে ঐকমত্য হয়েছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। চীন স্লোভেনিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি। চীনের কূটনৈতিক ঐতিহ্য সর্বদাই একই রকম, আর তা হল: ছোট বা বড় সকল দেশকে সমান গণ্য করা। ৩০ বছরেরও বেশি সময় ধরে, পরিবর্তিত আন্তর্জাতিক দৃশ্যপট নির্বিশেষে, চীন তার পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রেখেছে, ধারাবাহিকভাবে স্লোভেনিয়াকে সমান বিবেচনা করেছে, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও পারস্পরিক সুবিধার নীতি অনুসরণ করেছে, বিভিন্ন আকার ও সামাজিক ব্যবস্থার দেশগুলোর মধ্যে সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে। 


তিনি বলেন, চলতি বছর বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০ তম বার্ষিকী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত বিজয়ে চীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। অস্থিরতা ও ক্রমাগত সংঘাতের বৈশিষ্ট্যযুক্ত বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে, চীন ও ইউরোপের উচিত পরস্পরের প্রতিপক্ষ হওয়ার পরিবর্তে বন্ধু হওয়া এবং মুখোমুখি হওয়ার পরিবর্তে সহযোগিতা করা। 


তিনি আরও বলেন, জাতিসংঘের ৮০তম বার্ষিকীতে, ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও ক্রমবর্ধমান শাসন ঘাটতির প্রেক্ষাপটে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘের আহ্বান ও সকল দেশের আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে, ‘বৈশ্বিক প্রশাসন উদ্যোগ’ প্রস্তাব করেছেন। এ নিয়ে, স্লোভেনিয়াসহ ইউরোপীয় দেশগুলোর সাথে কাজ করতে চীন ইচ্ছুক, যা আন্তর্জাতিক পরিস্থিতির জন্য আরও বেশি স্থিতিশীলতা ও আরও বেশি ইতিবাচক শক্তি যোগাবে। 

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।