NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

এসসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় তোলপাড়  নিউইয়র্ক  কনসাল জেনারেলের পদত্যাগ দাবী


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৯ এএম

এসসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় তোলপাড়  নিউইয়র্ক  কনসাল জেনারেলের পদত্যাগ দাবী

 নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করা হয়েছে। নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের এ ঘটনার দেশ ও প্রবাসে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। পাশাপাশি এ ঘটনায় পক্ষে-বিপক্ষে সোস্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। আর এসব সমালোচনায় অনেকে নিরাপত্তায় দায়িত্ব অবহেলার জন্য নিউইয়র্ক কনস্যুলেটের কনসাল জেনারেলের পদত্যাগ দাবীও করেছেন। প্রশ্ন উঠেছে- জাতিসংঘের অধিবেশনে আগত অতিথিদের নিরপত্তার দায়িত্ব কার বা কোন প্রতিষ্ঠানের- বাংলাদেশ কনস্যুলেটের নাকি জাতিসংঘে বাংলাদেশ মিশনের নাকি বাংলাদেশ দূতাবাস-এর? খবর ইউএনএ’র।জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি দল সোমবার (২২ জুলাই) নিউইয়র্কে আসেন। জেএফকে বিমানবন্দরে অন্তর্বরতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করে আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আখতার হোসেন বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই। অতএব কারও ছোড়া ডিমে আমাদের কিছু যায়-আসে না। আলোচিত এই ঘটনাকে সোস্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে। ডিম ছোঁড়ার ঘটনায় অনেকে তীব্র ঘৃণা প্রকাশ করেছে।

অন্য দিকে যিনি ডিম ছুঁড়েছেন, কেউ কেউ তাকে অভিনন্দনও জানিয়েছে। আবার একজনের অভিযোগে ডিম ছোঁড়া ব্যক্তি যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে একই দিন অর্থাৎ সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটি পুলিশ আটক করেছে। নিউইয়র্কের কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ এ আল আমীন তার ফেসবুকে নিউইয়র্কের কনসাল জেনারেলকে বহিস্কার দাবী জানিয়ে বলেছেন, ডিমওয়ালার হাতে হাতকড়া, যারা একসময় লেথাল উইপন নিয়ে খেলাধুলা করতো এখন তারা ডিম নিয়ে খেলছে। তাও মাত্র ১টা ডিম  মেরেই সদ্য ভূমিষ্ঠ এনসিপির সাথে লড়তে গিয়ে রাস্তায় গড়াগড়ি দিতে হচ্ছে।যাদের মুখের ভাষা এমন তারা মানুষ হয় কিভাবে? লেখক-সাংবাদিক দর্পন কবীর বলেছেন, দেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়টি কেন সরকারি কর্মকর্তারা ভাবেনি, এটি বিস্ময়কর প্রশ্ন! বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা কি জানেন না, জেএফকে বিমানবন্দরে কি হয় বা হতে পারে? মোহাম্মদ মিয়া তার ভেরিফাইড একাউন্টে মন্তব্য করেছেন- ‘কনস্যুলেট এবং মিশনের এখানকার কুৎসিত রাজনীতির বিষয়ে ধারনা থাকলে তবে এই ঘটনাগুলো ঘটতো না। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। এই দুইটা অফিসে এখনও সৈরাচারের দোসর লুকিয়ে আছে। তরিকুল বলেছেন,‘বেকার প্রশাসন। পুরানা ভূত প্রশাসনের ঘাড়ে। জি এম নিলয় বলেছেন,‘এইলোক (কনসাল জেনারেল) ওইদিনও গাদ্দারি করছে, আজকেও করলো।’

জনৈক আল আমিন লিখেছেন- আজকে নেতাকর্মীদের কে যারা জেএফকে এয়ারপোর্টে ৪ নম্বর টার্মিনালের বদলে ৮ নম্বর টার্মিনালে নিয়ে ব‍্যস্ত করে রেখেছেন তারা দায়ী। তাদের ইচ্ছাকৃত বা বুদ্ধিবৃত্তির অভাবের জন‍্য এহেন নেক্কারজনক ঘটনা ঘটছে। এই অযোগ্যতার জন‍্য তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া দরকার। মীর আলম চন্দন প্রোটেষ্ট হোতেই পারে, ডিম মারতে হবে এ কেমন ধরনের ভদ্রতা ? আমেরিকায় থেকে আমরা এসব শিখছি ??? অপরদিকে প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল বলেছেন, ‘বিদেশের মাটিতে যদি সত্যিই ভাল কাজ করতেন তবে বীরের মত ফুলের মালা পেতেন, পচা ডিম না। একটু বুঝার চেষ্টা করুন।’ কথা সাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী সোস্যাল মিডিয়ায় বলেছেন, ‘এনসিপি আকতারকে ডিম নিক্ষেপ করে আজকের টক অব দ্য বাঙালী কমিউনিটি সাহসী সৈনিক মিজানুর রহমান চৌধুরী!’

সৈয়দ মনসুর উদ্দিন লিখেছেন- ‘এখন নিন্দা কেন ভাইয়া? হাজার হাজার মব সন্ত্রাসকে কিংবা ৩২ নাম্বারে আগুনকে যখন যারা চেয়ে চেয়ে দেখেছেন তাদের কী মনে ছিল না আওয়ামী লীগের এরা কোন দেশের মানুষ? নিজে আইন হাতে তুলে নিয়ে এখন অন‍্যকে আইনের সবক কেন? মনে করেছেন এসব এত সহজে থেমে যাবে? জ্বী না ভাইয়া এত সহজ না! অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না।’ শরীফ উদ্দিন আহম্মেদ লিখেছেন, ‘এটা অসভ্য আচরণ না এটা প্রতিবাদ? সারাদেশে এরা যে মব সন্ত্রাস, মাজার ভাঙার উৎসব করছে,  অর্থনীতিকে ধ্বসাচ্ছে তার প্রতিবাদ। অনির্বাচিত, ক্ষমতা দখল করে বসে থাকা কোনো সরকারের লোকজনকে কোনো গণতান্ত্রিক দেশ নির্বাচিত সরকারের মতো সম্মান দেয়না এটাই স্বাভাবিক ।’ রিতা রায় মিতু বলেছেন, ‘সাবাশ লন্ডন, সাবাশ নিউইয়র্ক। সাবাশ সুশান্ত, সাবাশ মিজানুর-- সার্থক সিলেট।’