NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আন্তর্জাতিক বাণিজ্যে নমনীয় কাঠামো গঠনে গুরুত্ব পেল চীনের ভূমিকা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:২৬ এএম

আন্তর্জাতিক বাণিজ্যে নমনীয় কাঠামো গঠনে গুরুত্ব পেল চীনের ভূমিকা

স্থানীয় সময় গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চীন আয়োজিত বিশ্ব উন্নয়ন উদ্যোগ উচ্চপর্যায় সম্মেলনে, চীন ঘোষণা করেছে যে, একটি দায়িত্বশীল বড় উন্নয়নশীল দেশ হিসেবে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বর্তমান ও ভবিষ্যতের আলোচনায় নতুন বিশেষ ও বৈষম্যমূলক আচরণ চাইবে না।

এই নিয়ে ডব্লিউটিও মহাপরিচালক এনগোজি ওকানজো আইওয়ালা গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে  বলেন, চীনের এই আচরণ ডব্লিউটিও’র সংস্কার সমর্থনের জোরালো সংকেত পাঠিয়েছে। এটি ডব্লিউটিওর জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। চীনের সিদ্ধান্ত আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করে। চীনের এই আচরণ নিঃসন্দেহে আমাদের আরও নমনীয় ও কার্যকর সংস্থা গড়ে তুলতে সাহায্য করবে।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।