NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সিএমজি’র উদ্যোগে চীন-হাঙ্গেরি সাংস্কৃতিক বন্ধন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

সিএমজি’র উদ্যোগে চীন-হাঙ্গেরি সাংস্কৃতিক বন্ধন

গত শুক্রবার, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), হাঙ্গেরিয়ান মিডিয়া সার্ভিসেস অ্যান্ড সাপোর্ট ট্রাস্ট ফান্ড এবং হাঙ্গেরিয়ান-চাইনিজ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘ভবিষ্যতের সম্মুখীন, অভিন্ন কল্যাণ’ শীর্ষক চীন-হাঙ্গেরি সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আয়োজিত হয়েছে। সিএমজি’র প্রেসিডেন্ট সেন হাই সিয়োং ভিডিও ভাষণের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে হাঙ্গেরিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কং থাও, হাঙ্গেরির সংস্কৃতি ও উদ্ভাবন মন্ত্রণালয়ের ডেপুটি স্টেট সেক্রেটারি সাবা গাবোর, হাঙ্গেরিয়ান মিডিয়া সার্ভিসেস অ্যান্ড সাপোর্ট ট্রাস্ট ফান্ডের ভাইস সিইও পেটো জোল্টান, হাঙ্গেরিয়ান-চাইনিজ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাগি জুডিত এবং বুদাপেস্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইকোনমিকসের স্থাপত্য অনুষদের ডিন ভার্গা তামাস উপস্থিত থেকে ভাষণ দেন। স্থানীয় স্থাপত্য, সংস্কৃতি ও গণমাধ্যমসহ নানা পেশার শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

সেন হাই সিয়োং তার ভাষণে বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিক-নির্দেশনায় সাম্প্রতিক বছরগুলোতে চীন-হাঙ্গেরি সম্পর্ক উচ্চ-মানের উন্নয়ন বজায় রেখে চলেছে। বর্ণিল সাংস্কৃতিক বিনিময় দিন দিন উন্নত হচ্ছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। চায়না মিডিয়া গ্রুপ সবসময়ই দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব উন্নয়নে কাজ করে আসছে। আমরা হাঙ্গেরির বন্ধুদের সাথে হাতে হাত রেখে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে আগ্রহী।

চীনা রাষ্ট্রদূত কং থাও অনুষ্ঠানে বলেন, ‘হুদেক’ শীর্ষক তথ্যচিত্রটি হাঙ্গেরিতে সম্প্রচার একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি কেবল দুই দেশের সাংস্কৃতিক বিনিময়েরই সাফল্য নয়, বরং এতে গণমাধ্যম খাতে দুই পক্ষের সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রতিফলিত হয়েছে। এটি দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া জোরদার ও বন্ধুত্ব গভীর করার ক্ষেত্রে একটি সেতু নির্মাণ করেছে।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।