NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

উদ্ভাবনী তত্ত্ব গবেষণায় এগিয়ে আসতে হবে সিপিসি স্কুলকে: সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

উদ্ভাবনী তত্ত্ব গবেষণায় এগিয়ে আসতে হবে সিপিসি স্কুলকে: সি চিন পিং

সম্প্রতি সিপিসি’র স্কুলের প্রশাসনিক একাডেমির কাজে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট ও সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং। সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর চীনে বিভিন্ন পর্যায়ের সিপিসি’র স্কুলের প্রশাসনিক একাডেমি কেন্দ্রীয় সরকারের নির্দেশনা কার্যকর করেছে এবং অব্যাহতভাবে শিক্ষা ও বিজ্ঞান গবেষণার মান উন্নীত করেছে, যাতে বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।

সি জোর দিয়ে বলেন যে, নতুন যুগের নতুন যাত্রায় সিপিসি’র বিভিন্ন পর্যায়ের স্কুল ও প্রশাসনিক একাডেমির চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারাকে ভিত্তি করে সিপিসি’র উন্নয়নে আরো বেশি দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ নেওয়া উচিত। শিক্ষার সংস্কার গভীরতর করা, সিপিসি’র তত্ত্ব শিক্ষা, সিপিসি’র চেতনা শিক্ষা আর দায়িত্ব পালনের দক্ষতার প্রশিক্ষণ জোরদার করা হবে। সিপিসি’র উদ্ভাবনী তত্ত্ব ব্যবস্থার ধারবাহিক গবেষণা ও ব্যাখ্যা জোরদার করে বুদ্ধিজীবীর ভুমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট স্কুলের কর্মকর্তা ও শিক্ষক দলের গঠন এবং স্কুলের শিক্ষার্থীদের প্রশাসন ও তত্ত্বাবধান জোরদার করা হবে, যাতে স্কুলের শিক্ষার মান আরো উন্নত করা যায়।

চীনের সিপিসি স্কুলের প্রশাসনিক একাডেমির কর্ম-অধিবেশন ২৮ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত হয়। চীনের কেন্দ্রীয় সিপিসি স্কুলের জাতীয় প্রশাসনিক একাডেমির মহাপরিচালক ছেন সি অধিবেশনে কমরেড সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ ও নির্দেশনা তুলে ধরেন এবং সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ নির্দেশনা ভালো করে আত্মস্থ করে সিপিসি’র স্কুলের কাজ সম্পন্ন করতে উচ্চ দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণের ঘোষণা দিয়েছেন।
অধিবেশনে চীনের ইনারমঙ্গোলিয়া, শানসি, চেচিয়াং, ফুচিয়ান এবং কুইচৌসহ ৫টি প্রাদেশিক পর্যায়ের সিপিসি’র স্কুলের প্রশাসনিক একাডেমি, চীনের কেন্দ্রীয় সিপিসি স্কুলের প্রতিনিধিরা ভাষণ দিয়েছেন।

সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।