NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চৌদ্দগ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন


ইলমা চৌধুরী প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

চৌদ্দগ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন

ইলমা চৌধুরী কুমিল্লা থেকে:

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে চৌদ্দগ্রামে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও জননন্দিত নেতা জননেতা কামরুল হুদা’র পক্ষ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ লিফলেট বিতরণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো—আদর্শগ্রাম, কেচকি মুড়া, ফাঁশি বটগাছ, বেতিয়ারা দৈনিকবাজার, গাংরা রাস্তার মাথা, শাহজাহান মার্কেট, কাঁককরা, রতনপুর, সাটি শখ, বরদৈন ও পায়ের খোলা। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন যুবরাজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক আগা মাইনুল হক চৌধুরী রাসেল, সদস্য মনজুরুল আলম মজুমদার, ইকবাল হোসেন চৌধুরী সোহেল, মোখলেছুর রহমান রানা, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাফর ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুর রহিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরী, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যুবরাজ চৌধুরী বলেন, “রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা এখন সর্বজনস্বীকৃত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রামের প্রতিটি এলাকায় আমরা এ লিফলেট হাতে হাতে পৌঁছে দেব। পাশাপাশি দুর্গাপূজা নিশ্চিন্ত ও উৎসবমুখরভাবে উদযাপনে আমরা পূজা মণ্ডপগুলোর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রাম উপজেলায় ধানের শীষের একমাত্র কান্ডারি জননেতা কামরুল হুদা ভাই। তাঁকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”