NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
নিউজার্সীতে দাফন সম্পন্ন

বিশিষ্ট রাজনীতিক ও সংগঠক আবদুর রহিম বাদশার মা রাবিয়া খানম আলীর ইন্তেকাল


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

বিশিষ্ট রাজনীতিক ও সংগঠক আবদুর রহিম বাদশার মা  রাবিয়া খানম আলীর ইন্তেকাল

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিক ও সংগঠক আবদুর রহিম বাদশা এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টুর মা রাবিয়া খানম আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত ২৪ সেপ্টেম্বর বুধবার বেলা ২টার দিকে ব্রঙ্কসে তার কন্যার বাসায় অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে স্থানীয় আলবাট আইনস্টাইন হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও তিন পুত্র সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, মরহুমা কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিক ফরাসত আলী ও বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের শাশুরী। খবর ইউএনএ’র।

মরহুমার নামাজে জানাজা পরদিন বৃহস্পতিবার বাদ জোহর পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ। জানাজা নামাজের আগে পরিবারের পক্ষ থেকে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। এতে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। জানাজা শেষে মরহুমার মরদেহ নিউজার্সীর মুসলিম কবরস্থানে দাফন করা হয়। এদিকে আবদুর রহিম বাদশা ও আব্দুর রকিব মন্টুর মা রাবিয়া খানম আলী ইন্তেকালে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, টাইম টেলিভিশন-এর পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাসিব হাসনু ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন প্রমুখ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।