আকবর হায়দার কিরণ প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০২:১৩ এএম
.jpeg)
আকবর হায়দার কিরন
নিউ ইয়র্কের প্রবাসী সংগীতশিল্পী ও বিশিষ্ট গিটারিস্ট জাকারিয়া মহিউদ্দিন বর্তমানে নর্থশোর হাসপাতালের শয্যায় গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। বাংলাদেশের পপগুরু আজম খান-এর গান তিনি অসাধারণভাবে পরিবেশন করতেন, যা তাঁকে নিউ ইয়র্কের বাঙালি মহলে বিশেষ খ্যাতি এনে দেয়। নানান ধরনের গিটার বাজানোর পারদর্শিতায়ও তিনি হয়ে উঠেছিলেন সঙ্গীতপ্রেমীদের প্রিয় মুখ।
পপগুরু আজম খানকে স্মরণ করে নিউ ইয়র্কে এক বিশেষ কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি। সংগঠনের অন্যতম পরিচালক হিসেবে এই আয়োজনের বিশেষ দায়িত্বও নিয়েছিলেন জাকারিয়া মহিউদ্দিন। কিন্তু পপগুরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আর সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
গত কয়েক মাস ধরে তিনি হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন। প্রবাসী বাঙালি মহলে এই প্রিয় শিল্পীর অসুস্থতার খবরে গভীর দুঃখের ছায়া নেমে এসেছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর স্ত্রী ও সংগীত শিল্পী বীণা বর্মণ এবং সকলেই।