NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo
পুলিশ বলছে, গরু ব্যবসার লেনদেন নিয়ে দুইজনকে জিম্মি করা হয়েছিল

মুক্তিপণ দিয়ে ফিরেছেন রোহিঙ্গাদের হাতে অপহৃত’ টেকনাফের ২ কৃষক


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৮ এএম

মুক্তিপণ দিয়ে ফিরেছেন রোহিঙ্গাদের হাতে অপহৃত’ টেকনাফের ২ কৃষক

 

 

 

 

বৃহস্পতিবার ভোরে একদল বন্দুকধারী উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনা এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়। এ সময় আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়।শনিবার বিকালে তারা ফিরে এসেছেন বলে জানিয়েছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার। ফিরে আসা দুজন হলেন- হ্নীলা ইউনিয়নের পানখালীর মৃত উলা মিয়ার ছেলে নজির আহমদ (৫০) এবং তার ছেলে মোহাম্মদ হোসেন (২৭)।ওসি বলেন, “গরু ব্যবসার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ দুইজনকে জিম্মি করা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।”

“এ ঘটনায় ভুক্তভোগীরা এখনও মামলা করেনি। মামলার প্রস্তুতি চলছে। পুলিশের তৎপরতার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”তবে হ্নীলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী দাবি করেছেন, “ছয় লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে দুই কৃষককে ছেড়ে দেওয়া হয়েছে। বিকালে টাকা দেওয়ার পর বাবা ও ছেলেকে ছেড়ে দিয়েছে। তারা বাড়ি ফিরেছেন।”“তবে, এ ব্যাপারে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে”, যোগ করেন রাশেদ মোহাম্মদ আলী।

ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল মঞ্জুর জানান, বৃহস্পতিবার ভোরে ওই পাঁচজন খেতে কাজ করতে যান। সেখান থেকে তাদের ১০-১২ জন ‘রোহিঙ্গা’ যুবক অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে কৃষকদের স্বজনেরা দল বেঁধে ঘটনাস্থলের দিকে গেলে আহত তিনজনকে ‘গুলি করে ও কুপিয়ে’ ফেলে রেখে বাকি দুজনকে অস্ত্রের মুখে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। আহত তিনজন হলেন পানখালী এলাকার আবুল মঞ্জুরের ছেলে মো. শাহজাহান (৩৫), ঠাণ্ডা মিয়ার ছেলে আবু বক্কর (৪০) ও আবু বক্করের ছেলে মেহেদী হাসান (১২)। গুলিবিদ্ধ শাহজাহানকে কক্সবাজার সদর হাসপাতালে এবং আবু বক্কর ও তার ছেলে মেহেদীকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একটি মোবাইল ফোন থেকে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করা হলেও পরে নম্বরটি বন্ধ পাওয়া যায় বলে স্বজনরা জানান।