NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের সহায়তা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের সহায়তা

সেবা হোক আল্লাহ এবং তাঁর রাসুলের সন্তুষ্টির জন‍্য, এই স্লোগানকে সামনে রেখে -হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন বাংলাদেশ ১১ অক্টোবর ২০২৫, শনিবার  বগুড়ার শিবগঞ্জ এর অস্থায়ী কার্যালয় এ ৫০ জন দুঃস্থদের মাঝে নগদ অর্থ প্রদান, ৫ জন অসহায়দের মাঝে টিউবওয়েল স্থানান্তর এবং ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আমেরিকান প্রবাসী মোহাম্মদ হোসাইন দিপু  এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব সাইদ, অনুষ্ঠান পরিচালনা করেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের এর সদস্য সচিব মিনহাজুর আবেদীন শামীম, এই ছাড়াও হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের অন্যন্য সদস্যগণ, যেমন বাহলুল, তুহীন, তাইবা, শামীম, মিলন, এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে শেষে বগুড়ার ঐতিহ্যবাহী  সেকান্দারাবাদ দাখিল মাদ্রাসার দুইশো জন ছাত্র-ছাত্রীর মধ্যে গাছ ও খাবার বিতরণ করা হয়। মোহাম্মদ হোসাইন তাঁর বক্তৃতায় উল্লেখ করেন যে, এই ধরনের সহায়তার মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করতে সহায়তা করা যায়। তিনি হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিদানুল হককে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, তাঁর মানবসেবামূলক কার্যক্রমের জন্য। এছাড়াও ,হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদ হোসেনকে তার মানবসেবা মূলক উদ্যোগের স্বীকৃতিসরুপ একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।  ভবিষ্যতে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের আরো প্রসার ও উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান করে, যাতে মানবিক সহায়তা আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হয়।  এই উদ্যোগের মাধ্যমে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের কাযক্রম নতুন দিক ও মাত্রা লাভ করবে এবং মানবতার সেবার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।