NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন বগুড়া জেলা প্রশাসক - হোসনা আফরোজা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:২৯ এএম

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন বগুড়া জেলা প্রশাসক - হোসনা আফরোজা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।   (১২ অক্টোবর রবিবার) সকাল সাড়ে ৯ টায় শহরের উপশহর বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই ক্যাম্পেইন শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা( যুগ্ম সচিব )।   এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ।  জানা গেছে, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ করে এই টিকা পাবে। তবে শিশুদের জ্বর থাকলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। এই টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর। জনস্বাস্থ্য নিশ্চিত করতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।