NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

২০১৩ থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে চীনের বিআরআই বাণিজ্যসূচক


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পিএম

২০১৩ থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে চীনের বিআরআই বাণিজ্যসূচক

১৩ অক্টোবর  সকালে বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকের আমদানি ও রপ্তানি তথ্য তুলে ধরা হয়।
এতে চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের মুখপাত্র লুই তা লিয়াং বলেন, বাণিজ্যিক অংশীদারের দৃষ্টিকোণ থেকে বলা যায়, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে (বিআরআই) অংশীদার দেশগুলোর সাথে চীনের আমদানি ও রপ্তানি ১৭.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ের মধ্যে চীনের সামগ্রিক আমদানি ও রপ্তানি বৃদ্ধির হারের চেয়ে ২.২ শতাংশ বেশি।

আমদানির দিক থেকে বলা যায়, চীনের বাল্ক পণ্য আমদানির ৬৪.৬ শতাংশ এবং কৃষিপণ্য আমদানির ৬৯.১ শতাংশ বিআরআইয়ের অংশীদার দেশগুলো থেকে এসেছে। 
রপ্তানির দিক থেকে বলা যায়, বিআরআই দেশগুলোতে ইলেকট্রনিক তথ্য পণ্যের রপ্তানি ১৬.৬ শতাংশ, উচ্চমানের সরঞ্জাম ৩৭ শতাংশ এবং বায়ু টারবাইন ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ ফলাফল অনুসারে, বিআরআই দেশগুলোর সাথে চীনের বাণিজ্যসূচক ২০১৩ সালে ১০০ থেকে বেড়ে ২০২৪ সালে ১৯৮-এ পৌঁছেছে। 

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।