NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৬ এএম

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব-২০২৫ উপজেলার নজিপুর পাবলিক মাঠে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।  (৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার)  জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প ও সমমনা অন্যান্য এনজিও সংস্থার যৌথ আয়োজনে এ উৎসব পালন করা হয়।  জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলার শ্রী সুবোধ উরাও এর সভাপতিত্বে উক্ত কারাম উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন।এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান পত্নীতলার পরিচালক যোগেন্দ্রনাথ সরকার, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, কারিতাস রাজশাহী অঞ্চল (সিএমএলআরপি-২) প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হক, পারগানা বাইশি সাধারন সম্পাদক বাবু যোসেফ হেম্ব্রম, অন্যান্য আদিবাসী নেতৃৃবৃন্দ, আদিবাসী শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও সহ অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।  উৎসবে উপজেলার সকল আদিবাসী সম্প্রদায় আনন্দের সাথে অংশগ্রহন করে ঐতিহ্যবাহী কারাম নৃত্য পরিবেশন করেন। এসময় কারিতাস সহ সমমনা অন্যান্য এনজিও সংস্থা কারাম উৎসবে স্ব-স্ব স্টল প্রদর্শনের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।