NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন-মার্কিন বাণিজ্য আলোচনায় গঠনমূলক অগ্রগতি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪০ এএম

চীন-মার্কিন বাণিজ্য আলোচনায় গঠনমূলক অগ্রগতি

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের বিষয়ে জানাতে সিপিসি কেন্দ্রীয় কমিটি গতকাল (শুক্রবার) সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে দেশের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও জানান, প্রথম চার দফার অর্থ-বাণিজ্য আলোচনায় সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে যে, চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক উদ্বেগ সমাধানের পদ্ধতি খুঁজে বের করতে সক্ষম।

তিনি বলেন, একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন সবসময় 'বিচ্ছিন্নকরণের' বিরোধিতা করে আসছে এবং বিশ্বের উৎপাদন ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করছে।

তিনি জানান, প্রথম চার দফার আলোচনা প্রমাণ করেছে যে, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সংলাপে চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক উদ্বেগের সমাধান এবং সঠিকভাবে সহাবস্থানের পথ খুঁজে বের করতে পারে। এর মাধ্যমে দু’দেশের বাণিজ্যিক সম্পর্কের সুস্থ, স্থিতিশীল ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।