NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীনের বিমান আকাশে উড্ডয়ন দেশের চেতনা ও জনগণের প্রত্যাশার বাহক:সি চিন পিং


রুবি- এনাম - শিশির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩১ এএম

চীনের বিমান আকাশে উড্ডয়ন দেশের চেতনা ও জনগণের প্রত্যাশার বাহক:সি চিন পিং

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৩০ সেপ্টেম্বর সকালে বেইজিং গণমহাভবনে সি-৯১৯ বিমান প্রকল্পদলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রকল্পের সাফল্য প্রদর্শনী দেখেছেন।

তিনি সি-৯১৯ বিমানের গবেষণা কাজের অগ্রগতির প্রশংসা করেন।তিনি জোর দিয়ে বলেছেন, চীনের বড় বিমানের নীল আকাশে উড্ডয়ন দেশের চেতনা, জাতির স্বপ্ন এবং জনগণের প্রত্যাশার বাহক।

নিখিল চীনে সামাজিক ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে নিরাপত্তা ও গুণাগুণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অবিচল থাকতে হবে।

নির্ণায়ক প্রযুক্তি সাধনে আরও অগ্রগতি অর্জন করতে হবে। যাতে সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ ও চীনাজাতির পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করা যায়।

সি চিন পিং বলেন, চীনের পুনরুত্থানের যাত্রায় সুদূরপ্রসারী দৃষ্টিতে বাস্তব অবস্থা অনুযায়ী লক্ষ্য-স্থাপন করে সঠিক প্রযুক্তিগত পথে এগিয়ে চলা প্রয়োজন।

একটি কাজের পর আরেকটি কাজ ভালোভাবে পরিচালিত হতে হবে।
বিশ্ব প্রযুক্তির শীর্ষে উঠতে সকলের পরিশ্রম ও সাহযোগীতা দরকার।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও উপপ্রধানমন্ত্রী হানজেং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সূত্র : সিএমজি।