NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

তাইওয়ানের পুনর্মিলন স্মরণে ঐক্যের বার্তা দিল চীন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম

তাইওয়ানের পুনর্মিলন স্মরণে ঐক্যের বার্তা দিল চীন

২৫ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ানবিষয়ক কার্যালয় ও রাষ্ট্রীয় পরিষদ, তাইওয়ানের পুনরুদ্ধার দিবস উদযাপনের জন্য বেইজিংয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। তাইওয়ানের অতিথিরা ও পুনরুদ্ধারের ৮০তম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণকারী চীনের মূল ভূখণ্ডের সংশ্লিষ্ট দলগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে, চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ১৮তম সম্মেলন গতকাল (শুক্রবার), আইনগতভাবে ২৫ অক্টোবরকে 'তাইওয়ান পুনরুদ্ধার দিবস' হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তে বলা হয়, ১৯৪৫ সালে তাইওয়ানবাসীসহ সকল চীনা জনগণ, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে মহান বিজয় অর্জন করে। এই বিজয়ের মাধ্যমেই তাইওয়ান মুক্ত হয়েছিল এবং মাতৃভূমির কোলে ফিরে এসেছিল।

তাইওয়ানের এই মুক্তি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের বিজয়ের এক উল্লেখযোগ্য অর্জন। এটি একটি গুরুত্বপূর্ণ ও অকাট্য প্রমাণ যে, চীন সরকার তাইওয়ানের ওপর সার্বভৌমত্বের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং এটি তাইওয়ানের চীনের অংশ হওয়ার ঐতিহাসিক ও আইনি ভিত্তির একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র। এই দিবসটি তাইওয়ান প্রণালীর উভয় তীরের স্বদেশীদের জন্য একটি যৌথ গৌরব এবং সব চীনা জনগণের জাতীয় স্মৃতি।

তাইওয়ানের ‘অবজারভার’ ম্যাগাজিনের প্রকাশক চি সিন বলেন, তাইওয়ানের পুনরুদ্ধার দিবস তাইওয়ানের স্বদেশীদের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতীক। এটি নিঃসন্দেহে তাইওয়ান প্রণালীজুড়ে ভাগ করা স্মৃতি জাগিয়ে তুলবে; ইতিহাস স্মরণ করতে, দেশপ্রেমের ঐতিহ্যকে সমুন্নত রাখতে ও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে; এবং তাইওয়ান প্রণালীর উভয় তীর যে এক চীনের অন্তর্গত, তা নিয় গর্ব করতে  এবং জাতীয় পুনর্মিলন ও পুনর্জাগরণের প্রচেষ্টা চালাতে সবাইকে অনুপ্রানিত করবে।

সংবর্ধনার পর তাইওয়ানের অতিথিরা ‘অদম্য ধন দ্বীপ: মাতৃভূমির প্রতি আনুগত্য, তাইওয়ানের সহকর্মীদের জাপান-বিরোধী যুদ্ধের ঐতিহাসিক তথ্যের প্রদর্শনী’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখেন। 

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।