NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শেনচৌ-২১ মিশন: কক্ষপথে দায়িত্ব হস্তান্তর ও নতুন গবেষণায় চীন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

শেনচৌ-২১ মিশন: কক্ষপথে দায়িত্ব হস্তান্তর ও নতুন গবেষণায় চীন

৩০ অক্টোবর , (বৃহস্পতিবার) সকালে চীনের চিউ ছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে শেনচৌ-২১ ক্রুড স্পেসফ্লাইট মিশন সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুখপাত্র জানান, শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে শেনচৌ-২১ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। মহাকাশচারী চাং লু, উ ফেই ও চাং হোংজাং এই মিশনটি পরিচালনা করবেন। চাং লু এই মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, এবারের মিশনটি মহাকাশ স্টেশনের ‘প্রয়োগ ও উন্নয়ন পর্যায়ের’ ষষ্ঠ মানববাহী ফ্লাইট এবং চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ৩৭তম উড্ডয়ন মিশন।
এই মিশনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে: শেনচৌ-২০ এর ক্রুদের সঙ্গে কক্ষপথে দায়িত্ব হস্তান্তর করা, মহাকাশ স্টেশনে প্রায় ৬ মাস অবস্থান করা, মহাকাশ বিজ্ঞান ও প্রয়োগ সম্পর্কিত কাজ চালানো, মহাকাশযানের বাইরের কার্যকলাপ এবং কেবিন থেকে মালামাল স্থানান্তর সম্পন্ন করা। পাশাপাশি, বিজ্ঞান বিস্তার ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা, এবং ‘স্থান বহন পরীক্ষা’ চালানোসহ মহাকাশ স্টেশনের বহুমুখী কার্যকারিতা পর্যবেক্ষণ করা। 

সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।