NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিন আসনে লড়বেন খালেদা জিয়া, বগুড়ায় প্রার্থী তালিকা ঘোষণা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪২ এএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিন আসনে লড়বেন খালেদা জিয়া, বগুড়ায় প্রার্থী তালিকা ঘোষণা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এবার বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সারাদেশের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।  সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,  “দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচনের পথে এগোচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে অংশ নিচ্ছে। প্রাথমিকভাবে ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।”  তিনি আরও বলেন, যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো প্রার্থী দেবে, সেখানে বিএনপি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করবে।  বগুড়ায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা  বৈঠকে ঘোষিত বগুড়া জেলার প্রার্থী তালিকা অনুযায়ী—  বগুড়া-৬ (সদর): তারেক রহমান  বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর): বেগম খালেদা জিয়া  বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম  বগুড়া-২: স্থগিত (পরে ঘোষণা করা হবে)  বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার  বগুড়া-৪: মোশাররফ হোসেন  বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ  দলীয় সূত্রে জানা গেছে, এই প্রাথমিক প্রার্থী তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে প্রার্থী হওয়া দলের জন্য প্রতীকী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কর্মী ও ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টিতে ভূমিকা রাখবে।