NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

১৫৫ দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে সিআইআইই-তে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:৪২ এএম

১৫৫ দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে সিআইআইই-তে

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ৫ নভেম্বর  শাংহাইয়ে ৮ম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) এবং হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল-ভাষণ দেন।
ভাষণে লি ছিয়াং বলেন, এই মেলা হল চীনকে বিশ্বের সাথে সংযুক্ত  করার একটি গুরুত্বপূর্ণ সেতু। চলতি বছরের মেলায় অংশগ্রহণকারী কোম্পানির সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে, যা চীনের অতি-বৃহৎ বাজারের প্রাণবন্ততাকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে।
তিনি বলেন, চীন আন্তর্জাতিক আমদানি মেলা ক্রমশ সফল হয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ কারণ হল, এটি ‘বিশ্বের সাথে সুবিধা ভাগাভাগি করে’। বিপরীতে আন্তর্জাতিক সমাজে কিছু একতরফাবাদী ও সংরক্ষণবাদী পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক শৃঙ্খলার উপার মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করেছে। আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যকলাপে সবার তিনটি মূল্যবোধ মেনে চলা উচিত: প্রথমত, সমতা ও পারস্পরিক সুবিধায় অবিচল থাকা, অভিন্ন স্বার্থের বৈধ ভিত্তি সুসংহত করা। দ্বিতীয়ত, সবসময় নৈতিকতা বজায় রাখা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারকে রক্ষা করা। তৃতীয়ত, প্রশাসনিক সংস্কার করা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়ম ব্যবস্থা উন্নত করা।

লি ছিয়াং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা’ পর্যালোচনা ও অনুমোদন করেছে, যেটি ভবিষ্যতে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও উন্নয়ন ও উন্মুক্তকরণের নিশ্চিয়তা যুগিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশি নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বলেন, সিআইআইই উন্মুক্ত সহযোগিতা ও আন্তর্জাতিক অর্থনীতি উন্নয়ন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশ্বের সঙ্গে সুযোগ ভাগাভাগি এবং একসঙ্গে উন্নয়ন অনুসরণে একটি প্রধান শক্তি হিসেবে চীনের দায়িত্ব প্রদর্শন করে। তারা চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, উদ্ভাবন, সবুজ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, একসঙ্গে অবাধ ও ন্যায্য বাণিজ্য বজায় রাখবে, অভিন্ন সমৃদ্ধি প্রচার করবে।

উল্লেখ্য, ৮ম চীন আন্তর্জাতিক আমদানি মেলা বা সিআইআইই  আজ (বুধবার) শাংহাইতে উদ্বোধন হয়েছে। ১৫৫টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থা এতে অংশগ্রহণ করছে। প্রদর্শনী এলাকা এবং অংশগ্রহণকারী উভয় ক্ষেত্রেই সিআইআইই’র ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
সিআইআইই’র একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৮ম হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ৫ নভেম্বর সকালে শুরু হয়েছে। সরকারি, ব্যবসা এবং শিক্ষা মহলের ৪০০ জনেরও বেশি বিশিষ্টজন বিশ্বব্যাপী শাসন এবং উন্মুক্ততা নিয়ে আলোচনা করেছেন।

এবারের হোংছিয়াও ফোরামে ৩৩টি উপ-ফোরাম এবং রুদ্ধদ্বার সভা রয়েছে, যেখানে ‘বহুপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা’, ‘ডিজিটাল ক্ষমতায়ন’, ​​‘সবুজ এবং টেকসই উন্নয়ন’ ​​এবং ‘আরও উন্মুক্ত চীন’সহ নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। এতে বহুপাক্ষিকতা বজায় রাখা এবং একটি উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতির প্রচারের বিষয়ে চীনের দৃঢ় অবস্থান সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়।
বুধবার সিআইআইই’র ছয়টি প্রধান প্রদর্শনী এলাকা এবং উদ্ভাবন ইনকিউবেশন জোন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গত বছরের তুলনায় অংশগ্রহণকারী কোম্পানির সংখ্যা বেড়ে ৬০০টিতে দাঁড়িয়েছে। নিম্ন-উচ্চতার অর্থনীতি এবং মানবিক রোবট, সেই সঙ্গে পরবর্তী প্রজন্মের তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং সবুজ ও কম কার্বন প্রযুক্তির মতো উদীয়মান শিল্পের শীর্ষস্থানীয় বৈশ্বিক কোম্পানিগুলো তাদের সর্বশেষ অর্জনগুলো প্রদর্শন করছে। প্রদর্শনী চলাকালে, ৪৩টি বাণিজ্য প্রতিনিধিদল এবং ৭০০টিরও বেশি উপ-প্রতিনিধি দল ক্রয় আলোচনায় অংশগ্রহণ করবে।

সূত্র:তুহিনা-লিলি-হাশিম,চায়না মিডিয়া গ্রুপ।