NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জন্মদিনের শুভেচ্ছা নাট্যজন আলী যাকের - কাউসার চৌধুরী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৬ এএম

জন্মদিনের শুভেচ্ছা নাট্যজন আলী যাকের -  কাউসার  চৌধুরী

জন্মদিনের শুভেচ্ছা-  নাট্যজন আলী যাকেরের ডাকনাম ছোটলু।  আমরা, নাটকের অনেক-মানুষই তাঁকে ‘ছোটলু ভাই’ বলেই সম্বোধন করতাম। তিনি আমাদের ছোটলু ভাই।  চট্টগ্রামে উনার জন্ম হলেও ব্রাহ্মণবাড়িয়ায় উনার পূর্ব পুরুষের বসতি। উনার পিতা সেই বৃটিশ আমলে ছিলেন এসডিও কিংবা মহকুমা প্রশাসক। পরে বিভাগীয় প্রশাসকও হয়েছিলেন বলেই শুনেছি। আলী যাকেরকে অনায়াসে  বনেদী ঘরের সন্তান বলাই যায়। শুধু বনেদীই নন, তিনি যথেষ্ট ভাগ্যবানও বটেন। কেনো এত ভাগ্যবান সে বিষয়ে একটু পরেই আসছি।    আলী যাকেরের টিভি নাটকের চাইতে মঞ্চ নাটকগুলোতে তাঁর অভিনয় দর্শকের আজও মুগ্ধতায় বুঁদ করে রেখেছে। টিভি নাটকে বহুব্রীহিসহ আরো অনেক নাটকে আলী যাকেরের দক্ষ অভিনয়ের কথা দর্শকরা ভুলতে পারবেন না আরো সু-দীর্ঘ সময়! আর, মঞ্চে তাঁর অভিনীত নাটক- দেওয়ান গাজীর কিসসা, নূরলদীনের সারাজীবন, গ্যালিলিও, শাহজাহান, সৎ মানুষের খোঁজে, ম্যাকবেথ, টেম্পেস্ট, বাকী ইতিহাসসহ আরো অনেক নাটকের কথা মানুষ বুকে ধারণ করে রেখেছে এবং রাখবে আরো ১০০ বছর! আলী যাকের ছিলেন মুক্তিযোদ্ধা।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি আলমগীর কবিরের অধীনে ‘ওয়ার রিপোর্টার’ হিসেবে কাজ করেছেন এবং একই সঙ্গে তিনি স্বাধীন বাংলা  বেতারে খবর পাঠ করেছেন সেই একাত্তরে।  একাত্তর পরবর্তীকালে, তাঁর মৃত্যু অব্দি- আলী যাকেরের সকল কর্ম সম্পর্কে দর্শক শ্রোতাদের নতুন করে ‘ফিরিস্তি’ দেবার কোন প্রয়োজন আছে বলে মনে করিনা! তিনি নিজ-গুণেই দর্শকের হৃদয়ে শ্রদ্ধা-ভালোবাসার আসনে প্রতিষ্ঠিত।আমি উনার কর্ম এবং জীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলাম- শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়। বেশ প্রশংসা পেয়েছিল সেই প্রামাণ্যচিত্রটি। এখানে যে স্থিরচিত্রগুলো ব্যবহার করেছি- সেগুলো মূলত সেই প্রামাণ্যচিত্র নির্মাণে কোন একদিন তোলা হয়েছিল।  শুরুতে বলেছিলাম আলী যাকের অনেক ভাগ্যবান মানুষ। ব্যবসা বাণিজ্যে তিনি অনেক সাফল্য অর্জন করেছিলেন। তাঁর ব্যবসা-সফলতা কিংবা তাঁর ধন দৌলত নিয়ে কোন কথা বলার ইচ্ছে আমার নেই।অবশ্য তাঁর ধন দৌলতের খবর আমার কাছে থাকার কোন কারনও নেই, সুযোগ কিংবা সে বিষয়ে আমার কোন আগ্রহও নেই।  একজন আপোষহীন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি অনেক ভাগ্যবান।  কারন, নিজের চোখের সামনে তাঁকে ‘দেশের এসব’কিছু দেখতে হয়নি! দেখতে কিংবা শুনতে হয়নি- সংবিধান ছুঁড়ে ফেলে দেবার হুংকার কিংবা আস্ফালন! তাঁকে দেখতে হয়নি ‘একাত্তরের’ ওপর দিয়ে ‘বুল ডুজারের’ নির্মম রোলিং! সে অর্থে আলী যাকের সত্যিকার অর্থেই একজন ভাগ্যবান মুক্তিযোদ্ধা!    ছোটলু ভাই, আপনি যেখানে গিয়েছেন- ওখানে ভালো থাকুন। অনেক ভালো।  শুভ জন্মদিন।