NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

এবার ঢাকায় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৫ এএম

এবার ঢাকায় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি

 বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক এবং সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের উদ্দেশ্য নিয়ে ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে আয়োজিত হয় 'ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড', আয়োজন করে থাকে শো টাইম মিউজিক এন্ড প্লে। প্রতিবার এতে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থাকেন। সুখবর হচ্ছে, এবার বর্হিবিশ্বের নন্দিত এই অ্যাওয়ার্ড আয়োজনটি এবার অনুষ্ঠিত হবে ঢাকায়।    বিগত বছরগুলো এই আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সাফল্যের ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার উদযাপন করবে এর সিলভার জুবিলি, যেটির ভেন্যু ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।  প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শো টাইম মিউজিক এন্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির।    আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬-এর ২৫তম আসর। এবারের আসরের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ, পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।   এই উপলক্ষে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের এই ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে আলমগীর খান আলম এবং শাহীন কবির ছাড়াও তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী রবি চৌধুরী, শাহানাজ বেলী, শওকত আলী ইমন প্রমুখ।    সংবাদ সম্মেলনে আয়োজন শো টাইম মিউজিক এন্ড প্লে-এর পক্ষে জানানো হয়, এবার ঢাকায় সিলভার জুবিলি উদযাপন করবে 'ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড'। দেশের প্রায় সব তারকা এখানে উপস্থিত থাকবেন। আয়োজন মূল উদ্দেশ্য, দেশের চলচ্চিত্র থেকে সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা, সেই সাথে ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় তুলে দেওয়া।  ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬ একত্রিত করবে কিংবদন্তী তারকা, এ প্রজন্মের সৃজনশীল শিল্পী এবং ভবিষ্যতের সংস্কৃতিপ্রেমী তরুণ প্রজন্মকে একইমঞ্চে ২০২৫ সালের সেরা কাজের স্বীকৃতি স্বরূপ দেশের প্রায় ৩০জনের বেশি তারকাদের এই পুরস্কার প্রদান করা হবে। যাতে আগামী প্রজন্ম আরও অনুপ্রাণিত ও সমৃদ্ধ হয়।