NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বেইজিংয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে স্পেনের রাজার সাক্ষাৎ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩১ পিএম

বেইজিংয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে স্পেনের রাজার সাক্ষাৎ

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১২ নভেম্বর, (বুধবার) সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীন সফররত স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময়ে চীন ও স্পেন কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিবেচনা করেছে। উভয় দেশ পরস্পরকে সম্মান ও সমর্থন করে বিশ্বে উন্মুক্ত সহযোগিতা এবং আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, চীন স্পেনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে গুরুত্ব দেয় এবং আরও প্রাণবন্ত ও প্রভাবশালী সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করতে চায়। চীন স্পেন থেকে আরও বেশি শ্রেষ্ঠ মানের পণ্য আমদানি করতে আগ্রহী। পাশাপাশি, নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণ, পারস্পরিক পুঁজি বিনিয়োগ বাড়ানো এবং আরও বেশি প্রতিনিধিত্বমূলক প্রকল্প নির্মাণ করতে ইচ্ছুক। এ ছাড়া, দুই দেশ যৌথভাবে লাতিন আমেরিকাসহ তৃতীয় পক্ষের বাজারে উন্নয়ন কাজ করতে পারে।

সি চিন পিং উল্লেখ করেন, চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। তিনি বলেন, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের উদ্যোগ উত্থাপনের উদ্দেশ্য হল বিভিন্ন দেশ সামাজিক ব্যবস্থা এবং চেতনার পার্থক্য অতিক্রম করে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতৈক্য পৌঁছানো, যৌথভাবে বিভিন্ন দেশের জনগণের সুন্দর জীবনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া। চীন স্পেনের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার প্রতি সমর্থন অব্যাহত রাখতে, অবাধ বাণিজ্য নিয়ম ও আন্তর্জাতিক বাণিজ্যিক শৃঙ্খলা রক্ষা করতে এবং আরও ন্যায়সঙ্গত বিশ্ব পরিচালনা ব্যবস্থা স্থাপন করতে ইচ্ছুক।

জবাবে, রাজা ফিলিপ ষষ্ঠ বলেন, চীনের উন্নয়নের সাফল্য, বিশেষ করে দারিদ্র্যবিমোচন এবং সবুজ উন্নয়নের সফল অভিজ্ঞতা শিক্ষণীয়। তিনি পুনর্ব্যক্ত করেন যে, স্পেন সরকার দৃঢ়ভাবে একচীন নীতি মেনে চলে এবং চীনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে চায়। স্পেন সরকার প্রেসিডেন্ট সি-এর উত্থাপিত বিশ্ব উদ্যোগগুলোর প্রশংসা করে এবং চীনের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা রক্ষায় একযোগে কাজ করবে বলে জানায়। 

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।