NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীনতত্ত্ব বিশ্বের অভিন্ন সম্পদ: প্রেসিডেন্ট সি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৭ এএম

চীনতত্ত্ব বিশ্বের অভিন্ন সম্পদ: প্রেসিডেন্ট সি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি তরুণ চীনতত্ত্ববিদদের পাঠানো একটি চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে তিনি তাদেরকে চীন ও অন্যান্য দেশের মধ্যে সভ্যতার বিনিময় ও সংযোগের দূত হিসেবে কাজ করার জন্য উৎসাহিত করেছেন।

সি চিন পিং বলেন, "আমি জেনেছি যে আপনারা চীনা ভাষা পছন্দ করেন, চীনা সংস্কৃতি ভালোবাসেন এবং চীনতত্ত্ব গবেষণা ও সভ্যতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা এগিয়ে নেওয়াসহ নানা খাতে ইতিবাচক ভূমিকা রাখছেন। আমি এর প্রশংসা করি।"

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনতত্ত্বের উদ্ভব চীনে, কিন্তু তা সারা বিশ্বের সম্পদ। এটি গোটা মানবজাতির অভিন্ন আধ্যাত্মিক সম্পদ। তিনি আশা প্রকাশ করে বলেন, “আপনারা গবেষণা অব্যাহত রেখে বিশ্বের কাছে সত্য ও সার্বিক চীনকে তুলে ধরবেন, সভ্যতা বিনিময়ের দূত হিসেবে কাজ করবেন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় মেধা ও শক্তি যোগাবেন।”

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে '২০২৫ বিশ্ব চীনা ভাষা সম্মেলন' অনুষ্ঠিত হবে। সম্প্রতি এই সম্মেলনে অংশগ্রহণকারী ৫১টি দেশের ৬১জন তরুণ চীনতত্ত্ববিদ প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি লিখেছিলেন। চিঠিতে তারা তাদের চীনা গবেষণার অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন এবং বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময়ের সেতু হিসেবে ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেন।

সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।