NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

চীনের সতর্কবার্তা: সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ পিএম

চীনের সতর্কবার্তা: সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে

সম্প্রতি চীনের তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ১৭ নভেম্বর,সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীন তার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে।

গণমাধ্যমকে দেওয়া এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং বলেন, এই অস্ত্র বিক্রি এক চীন নীতি এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহারের গুরুতর লঙ্ঘন। এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে ক্ষুণ্ণ করে এবং 'তাইওয়ান স্বাধীনতা' বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে গুরুতর ভুল বার্তা দেয়।

চাং বলেন, আমরা তীব্র অসন্তোষ প্রকাশ করছি এবং দৃঢ়ভাবে বিরোধিতা করছি এবং আমরা মার্কিন পক্ষের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছি।

তথ্য ও ছবি: সিনহুয়া।