NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

উৎসবমুখর পরিবেশে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর শো রুম গ্র্যান্ড ওপেনিং


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১১ এএম

উৎসবমুখর পরিবেশে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর শো রুম গ্র্যান্ড ওপেনিং

    গত ১৫ই নভেম্বর শনিবার, নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার হিলসাইডে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর নতুন অফিসের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট শিল্পী, সাংবাদিক, সংগীতশিল্পী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।     অনুষ্ঠানের শুরুতে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর সিইও ও ফ্যাশন ডিজাইনার আইরিন রহমান অতিথিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে উঠে আসে নতুন অফিস উদ্বোধনের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্র্যান্ডের সৃজনশীল উদ্যোগের দৃষ্টিভঙ্গি। সিন্ডেলার কর্ণধার রেশাদ খান তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই গ্র্যান্ড ওপেনিং শুধু একটি নতুন অফিস উদ্বোধন নয়; এটি আমাদের শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীলতার প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতীক। আমরা চাই উদ্ভাবন ও নান্দনিকতার মাধ্যমে কমিউনিটিকে আরও অনুপ্রাণিত করতে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী লুৎফুন নাহার লতা শুভেচ্ছা বক্তব্যে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর র্ঘ সাফল্য কামনা করেন এবং সকলকে আন্তরিকভাবে সিন্ডেলার পাশে থাকার আহ্বান জানান।   ড. বিলকিস নাহার দোলা, বিশিষ্ট আবৃত্তিশিল্পী নজরুল কবির   সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা মিল্টন আহম্মেদ, ফ্যাশন ডিজাইনার নুসরাত কবির, আবৃত্তিশিল্পী নজরুল কবির ও আবৃত্তিশিল্পী তাহরিনা প্রীতি, সংগীতশিল্পী সুলতানা রহমান, সালমা ফেরদৌস সহ আরও অনেকে।     নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী রাজীব ভট্টাচার্যের হৃদয়ছোঁয়া পরিবেশনায় অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা। তাঁর কণ্ঠে পরিবেশিত একের পর এক জনপ্রিয় ও শ্রুতিমধুর গানে মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত সকলেই। মুহূর্তে মুহূর্তে শ্রোতাদের উচ্ছ্বাস, করতালি ও প্রশংসায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে। পরবর্তী পরিবেশনায় কণ্ঠশিল্পী লিপি রোজারিও তার আবেগময় ও সুরেলা গানে শ্রোতাদের আবারও মোহিত করে তোলেন।    অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় মজার র‍্যাফেল ড্র, যেখানে পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সিনড্রেলার পক্ষ থেকে র‍্যাফেল ড্র পরিচালনায় সহযোগিতা করেন জায়েন সাদিক, রিদা আলী খান ও আরিবা।  গ্র্যান্ড ওপেনিং-এর আকর্ষণীয় ফ্যাশন শোতে অংশ নেন লিপি রোজারিও, অধরা, মুন, তাহরিনা প্রীতি, রোসা সাইদ, নাইজার আহমেদ এবং আইরিন রহমান।     অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর টিভির সিও পরিচালক, আশিক রহমান, প্রথম আলোর সাংবাদিক ও লেখিকা রেকেয়া দিপা, টাইম টেলিভিশনের প্রোগ্রাম প্রেজেন্টার আয়েশা তাহমিনা অধরা ও আশরাফুল হাবিব মিহির, ভিউআর’স চয়েস টিভির সিও সাহেদ করিম এবং নিউজ এডিটর শামিম আহমেদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। গ্র্যান্ড ওপেনিং এর এই আয়োজনটি ভিউআরস চ‍্যানেল সরাসরি সম্প্রচার করে।     সকল অতিথিকে সিনড্রেলার পক্ষ থেকে সৌজন্যমূলক উপহার প্রদান করা হয়। কেক ও মাছের সন্দেশ কেটে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।