NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ার ২৮তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন- মোঃ তৌফিকুর রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

বগুড়ার ২৮তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন- মোঃ তৌফিকুর রহমান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

১৮ নভেম্বর  মঙ্গলবার  বগুড়া জেলার ২২৮তম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন  মোঃ তৌফিকুর রহমান।  আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে তিনি জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রমের নেতৃত্ব প্রদান করবেন।  নবনিযুক্ত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সকলের সহযোগিতা নিয়ে বগুড়াকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।   উল্লেখ্য, তৌফিকুর রহমান গত ৪ মাস ধরে খুলনায় দায়িত্বরত ছিলেন। গত ৩১ আগস্ট তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ১১ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পূর্বে অর্থ বিভাগের উপ সচিব ছিলেন ও তার পূর্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।  তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ঢাকা নটরডেম কলেজ থেকে ১৯৯৪ সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্র্যাজুয়েশন করেন (বিএসসি ইঞ্জিনিয়ার) ২০০২ সালে। ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন ২০১৩ সালে।