NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাপানি শিল্পখাতে চীনের ভূমিকা কতটা গভীর


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩০ এএম

জাপানি শিল্পখাতে চীনের ভূমিকা কতটা গভীর

তাইওয়ান নিয়ে জাপানের সাম্প্রতিক অবস্থান শেষ পর্যন্ত জাপানের বিরুদ্ধেই যেতে পারে বলে সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে। এর মূল কারণ হলো, জাপানের অর্থনীতি এবং দেশটির প্রধান শিল্পগুলো চীনের বাজারের ওপর গভীরভাবে নির্ভরশীল।

জাতিসংঘের কমট্রেড ডাটাবেস, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাপানের মেশিন টুল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, বর্তমানে জাপানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার এবং আমদানির প্রথম উৎস চীন। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্যের আকার ছিল ৩০৮ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারেরও বেশি।

এ ছাড়া জাপানের সেমিকন্ডাক্টর রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য চীন। দেশটির উৎপাদিত সেমিকন্ডাক্টরের ৩১ শতাংশের বেশি চীনে রপ্তানি হয়। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত চীনে জাপানের সেমিকন্ডাক্টর রপ্তানি গড়ে বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে মেটাল কাটিং মেশিন টুল খাতে জাপানের মোট বৈদেশিক অর্ডারের ৭০ শতাংশের বেশি আসে বিদেশ থেকে, যার মধ্যে চীন থেকেই আসে ৩২ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ বক্তব্য শুধু রাজনৈতিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও জাপানের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

তথ্য ও ছবি: সিজিটিএন।