NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৬ এএম

রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক অনুষ্ঠান।   (২১ নভেম্বর শুক্রবার) সাতজন ডিকন যাজকীয় অভিষেক লাভ করেন। অভিষেক অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও।   এছাড়াও এ সময়  উপস্থিত ছিলেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল রোজারিও, বাংলাদেশ হলিক্রস যাজকসংঘের সহকারী প্রভিন্সিয়াল ফাদার সুশান্ত আন্তনী গমেজ, সিএসসি, উল্লেখযোগ্য সংখ্যক ফাদার, ডিকন, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ। ২০ নভেম্বর বিকালে কাথিড্রালে ডিকনদের আদিবাসী কৃষ্টিতে নৃত্য, গান ও পা ধৌতকরণের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।   উক্ত অনুষ্ঠানে বিশপ ইম্মানুয়েল রোজারিও বলেন, আগামীকাল যারা যাজকীয় অভিষেক লাভ করবেন সেই ডিকনদের শুভেচ্ছা জানাই। আমরা যেন ডিকনদের জন্য প্রার্থনা করি। সন্ধ্যায় ডিকনদের মঙ্গলকামনায় পবিত্র ঘন্টা ও আশির্বাদ অনুষ্ঠিত হয়।  ২১ নভেম্বর যাজকীয় অভিষেক খ্রিস্টযাগের উপদেশে বিশপ জের্ভাস রোজারিও বলেন, আজ ডিকনগণ ভক্তজনগণের সামনে যাজকীয় অভিষেক লাভ করবেন।   মেলখিসেদেকের রীতি অনুসারে তারা খ্রিস্টের যাজকত্বে অংশ নিবেন। আর এই যাজকত্ব কোন ক্ষমতা, কর্তৃত্ব ও পদ নয় বরং যাজকীয় সংস্কার হচ্ছে সেবার আহ্বান। যাজকত্ব লাভকারী ডিকনদের উদেশ্যে তিনি আরো বলেন, যাজকীয় অভিষেক লাভের মধ্য দিয়ে তোমরা হয়ে উঠবে জনগণের প্রেমের যাজক। তোমাদের কাজ হবে জনগণের সেবা করার মধ্য দিয়ে সেবক হয়ে উঠা। জনগণকে নিয়ে তোমরা আনন্দ করবে।  নবাভিষিক্ত যাজক ফাদার মাইকেল হেম্ব্রম অনুভূতি ব্যক্ত করে বলেন, ঈশ্বরের নিকট আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। অযোগ্যতা থাকা সত্ত্বেও তিনি আমাদের বেছে নিয়েছেন। সকল আয়োজনের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। তিনি সবার নিকট প্রার্থনা ও আশির্বাদ যাচনা করে বলেন, আজকে অভিষেক লাভকারী আমরা প্রত্যেকে যেন প্রতিদিন যাজক হয়ে উঠতে পারি।