NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

তাইজুল ম্যাজিক- রেকর্ডের ম্যাচে বাংলাদেশের জয়


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৬ এএম

তাইজুল ম্যাজিক- রেকর্ডের ম্যাচে বাংলাদেশের জয়

ইনিংসের নবম উইকেট হিসেবে গ্যাভিন হোয়েকে ফেরান (৩৭) হাসান মুরাদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি হোয়ে। পরের বলেই ম্যাথু হ্যামফ্রিজের স্টাম্প ভেঙে জয় নিশ্চিত করলেন টাইগার স্পিনার মুরাদ। বাংলাদেশের জয় ২১৭ রানে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার যেকোনো টেস্টে সর্বাধিক রান দেখা গেল এ ম্যাচেই (১৩২৯)। ২-০ ব্যবধানে সিরিজও জিতলো বাংলাদেশ। ক্যাম্ফার অপরাজিত থাকলেন ২৫৯ বলে ৭১ রানে। আইরিশ ব্যাটার ভেঙেছেন সাকিব আল হাসানের রেকর্ড। মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ বল খেলার রেকর্ড এতদিন ছিল সাকিবের নামের পাশে।     ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লাল বলে ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান তাইজুল। এ পথে তিনি টপকান সাকিব আল হাসানকে (২৪৬)। শততম টেস্টে দুই ইনিংসে ১০৬ ও ৫৩* রান করা মুশফিকুর রহীম ম্যাচসেরা।   

 অপেক্ষা বাড়ছেই বাংলাদেশের  লাঞ্চের পর ক্রিজে এখন পর্যন্ত টিকে আছেন ক্যাম্ফার ও হোয়ে। দুজনের জুটি পেরিয়েছে ফিফটি। ১১০.৫ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৮৯। জয়ের জন্য সফরকারীদের দরকার ২২০ রান।     ২ উইকেট দূরে থেকে লাঞ্চে বাংলাদেশ  বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ছেই। ৬৩ রানে একপ্রান্ত মজবুত করে দাঁড়িয়ে আছেন কার্টিস ক্যাম্ফার। ১৮ রানে আরেক প্রান্তে গ্যাভিন হোয়ে। ৯৩ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৬৩ রান।  জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ২ উইকেট, আইরিশদের ২৪৬ রান।     প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে তাইজুলের ২৫০ উইকেট  মঞ্চ আগের দিন প্রস্তুত করেই রেখেছিলেন তাইজুল ইসলাম।

আজ চড়লেন সেখানে। ম্যাকব্রাইনকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লাল বলের ২৫০তম উইকেট ধরলেন তাইজুল। ম্যাচ ও সিরিজ জিততে বাংলাদেশের দরকার আর ৩ উইকেট।  ৭২ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২০৯ রান, আরও দরকার ৩০০ রান।     বাংলাদেশের দরকার ৪ উইকেট, আয়ারল্যান্ডের ৩২o রান  ৬ উইকেটে ১৭৬ রানে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। আজ এখনও উইকেটের দেখা পাননি টাইগার বোলাররা। জিততে বাংলাদেশের দরকার ৪ উইকেট, আয়ারল্যান্ডের ৩২০ রান। মিরপুর টেস্ট ও সিরিজ ড্র করতে আজ সারাদিন ব্যাট করতে হবে আইরিশদের।  ৬৬ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৮৯। কার্টিস ক্যাম্ফার অপরাজিত ৩৭ রানে, ২১ রানে আরেক প্রান্তে অ্যান্ডি ম্যাকব্রাইন।