NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ব্রঙ্কসে নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউসের বর্ণাঢ্য উদ্বোধন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৬ এএম

ব্রঙ্কসে নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউসের বর্ণাঢ্য উদ্বোধন

 নিউইয়র্কের ব্রঙ্কসের স্টারলিং  বাংলাবাজারে ‘নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউস’ এর  উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল তিনটায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।  রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সতেজ খাবার ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের নতুন এই উদ্যোগ। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্রাহকদের জন্য খাবার পরিবেশন করা হবে।    উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন রেস্টুরেন্টের কর্ণধার মোস্তাক আহমদ রফিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আবদুল হাদি। এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জ্যাকি চৌধুরী, ব্যবসায়ী নাজিমুদ্দিন, কমিউনিটি লিডার শেখ জামাল হোসেন, নরুল ইসলাম মিলন, আবু সাঈদ আহমেদ, হ্যাপি ও সিরাজ উদ্দিন সোহাগ। উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, তাঁদের মধ্যে ছিলেন  কমিউনিটি লিডার মোহাম্মদ এন. মজুমদার, নুরুল আলম জিকু, আবদুল মুহিত, খবির উদ্দিন ভূঁইয়া ও উপস্থিত সাংবাদিকেরা।    উদ্বোধনের পর অতিথিদের কাচ্চি ও চিকেন বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয়। রেস্টুরেন্টের কর্ণধার মোস্তাক আহমদ রফিক বলেন, ‘প্রবাসীদের রুচিশীল খাবারের চাহিদা পূরণে আমরা বদ্ধপরিকর। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’