NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি”—এই স্লোগানে আদমদীঘিতে প্রাণিসম্পদ প্রদর্শনী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৫ এএম

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি”—এই স্লোগানে আদমদীঘিতে প্রাণিসম্পদ প্রদর্শনী

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

 “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পাদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সারাদিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।  (২৬ নভেম্বর বুধবার ) বেলা ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।   উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বেনজীর আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুদা বেগম।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মোস্তাফিজুর রহমান।   এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক অফিসার বরুণ কুমার পাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সাংবাদিক বৃন্দ।  এবারের প্রদর্শনীতে মোট ২০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে শাহীওয়াল ষাঁড়, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, মহিষ, উন্নত জাতের খাসি, ভেড়া, ঘোড়া, বিভিন্ন জাতের হাঁস, মুরগি ও পাখি প্রদর্শন করা হয়।   বিকেলে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘটে।