NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

হোয়াইট হাউসের কাছে ২ ন্যাশনাল গার্ডকে গুলি করে আফগান যুবক


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪৩ এএম

হোয়াইট হাউসের কাছে ২ ন্যাশনাল গার্ডকে গুলি করে আফগান যুবক

 ওয়াশিংটন ডিসিতে মোতায়েন থাকা ও হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে টহলরত দুই ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার সন্দেহে আটক ব্যক্তি ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমতুল্লাহ লাকানওয়াল। খবরে বলা হয়েছে, ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। নিউ ইয়র্ক পোস্ট কর্তৃপক্ষের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, লাকানওয়াল ফারাগাট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে একটি মোড়ের পাশে অপেক্ষা করছিলেন।

স্থানীয় সময় বুধবার দুপুর ২:১৫টার দিকে হঠাৎ হামলা চালায় সে। প্রথমে এক নারী গার্ডকে বুকে গুলি করে, পরে তার মাথায়ও গুলি চালায় সে। এরপর তিনি দ্বিতীয় গার্ডের দিকে গুলি ছোড়ে। যতক্ষণ না কাছে অবস্থানরত তৃতীয় এক গার্ড দৌড়ে এসে তাকে ঠেকায় ততক্ষণ গুলি চলতেই থাকে। গুলিবিদ্ধ দুই সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা এখনও সংকটজনক অবস্থায়। প্রতিবেদনে বলা হয়েছে, লাকানওয়াল অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং ওয়াশিংটনের বেলিংহামে পুনর্বাসিত হয়। এনবিসি ও দ্য ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন লাকানওয়াল যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ওয়াশিংটন অঙ্গরাজ্যে বসবাস করছিল। এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে এফবিআই তদন্ত করছে।