NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

জাপানে শান্তি ও সংবিধান রক্ষার জন্য সমাবেশ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ পিএম

জাপানে শান্তি ও সংবিধান রক্ষার জন্য সমাবেশ

জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান বিষয়ক ভুল মন্তব্যের প্রতিবাদে জাপানের বিভিন্ন স্থানে ঘনঘন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় ২৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানী টোকিওতে বহু মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানান। তাঁরা শান্তিপূর্ণ সংবিধানে অবিচল থাকার এবং সানাইয়ে তাকাইচিকে তাঁর ভুল বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশে অনেক প্রতিবাদকারী ‘শান্তিপূর্ণ সংবিধান রক্ষা করো’, ‘সামরিক শক্তি বৃদ্ধির বিরোধিতা করি’ এবং ‘সানাইয়ে তাকাইচি শিগগির পদত্যাগ করো’- এমন স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করেন। সেখানে অংশগ্রহণকারীরা বক্তব্যও রাখেন। তাঁরা জাপান সরকারের সাম্প্রতিক প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ‘তিনটি অ-পারমাণবিক নীতি’  পরিবর্তনের প্রচেষ্টার সমালোচনা করেন।

সমাবেশে একজন অংশগ্রহণকারী বলেন, পারমাণবিক খাতে জাপানকে সতর্ক থাকতে হবে। ‘তিনটি অ-পারমাণবিক নীতিতে’ অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

আরেকজন অংশগ্রহণকারী বলেন, ‘জাপান অতীতে আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল। যুদ্ধের পর জাপানের জনগণ শপথ নিয়েছিলেন যে, তাঁরা আর কখনোই যুদ্ধ করবেন না। কিন্তু জাপান আবারও বিদেশে যুদ্ধে অংশগ্রহণের দিকে এগোচ্ছে। আমরা এমন পরিস্থিতি আর মেনে নেব না। আমাদের উচিত শান্তিপূর্ণ সংবিধানের চেতনা প্রচার করা।’

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,সিএমজি।