NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

লিঙ্গসমতায় সি চিন পিংয়ের ভূমিকা প্রশংসা আইসল্যান্ডের


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৭ এএম

লিঙ্গসমতায় সি চিন পিংয়ের ভূমিকা প্রশংসা আইসল্যান্ডের

আইসল্যান্ডের প্রেসিডেন্ট হালা টমাসডোটির সম্প্রতি বিশ্ব নারী শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীন সফর করেছেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি চীন-আইসল্যান্ড সম্পর্ক এবং বিশ্বব্যাপী নারী উন্নয়নে চীনের অবদানসহ নানা বিষয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, লিঙ্গসমতা ও সবুজ জ্বালানি উন্নয়নে চীন যে সাফল্য অর্জন করেছে, তা সবাইকে স্মরণ করিয়ে দেয় যে- পরিবর্তন সম্ভব। সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে অনিশ্চিত এই বিশ্বে চীনের এই অভিজ্ঞতা শিক্ষণীয় বলে স্বীকৃতি দেন তিনি।

টমাসডোটির বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং লিঙ্গসমতা জোরদার করার জন্য জোরালো প্রস্তাব ও দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে বিশ্বজুড়ে লিঙ্গসমতার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ বিশ্ব অর্থনীতি ও সমাজের উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় চীনের মতো বৃহৎ শক্তির একজন পুরুষ নেতা আবারও লিঙ্গসমতার গুরুত্ব তুলে ধরেছেন এবং ৩০ বছর আগের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন—যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, চীনসহ অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আইসল্যান্ড তার উদ্ভাবন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে পারে। তিনি আশা প্রকাশ করেন, দেশ ছোট বা বড় যা-ই হোক, সবাই বহুপাক্ষিকতাবাদকে সমর্থন করবে। তিনি বলেন, “আমরা পরস্পরের সার্বভৌমত্ব, সুবিধা, সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান করি এবং ঐকমত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করব। আমাদের উচিত লিঙ্গবৈষম্য কমিয়ে আনা।”

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট সি চিন পিং নারী ও কন্যাশিশুদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। লিঙ্গবৈষম্য দূর করা চীনের অর্থনীতি ও সমাজের সঠিক উন্নয়ন ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পাশাপাশি শান্তিপূর্ণ সংলাপ ও আলোচনার মাধ্যমে মতভেদ দূর করার ক্ষেত্রে চীনের ভূমিকাও প্রশংসনীয়।

সবশেষে তিনি বলেন, চীন ও আইসল্যান্ডের সম্পর্কের উন্নয়ন প্রমাণ করে যে, ভিন্ন সমাজব্যবস্থার দেশগুলোও পার্থক্য ভুলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে পারে। 

তথ্য ও ছবি: সিএমজি।