NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকায় উদযাপন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৭ এএম

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকায় উদযাপন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 “আশার তীর্থযাত্রী: সত্য প্রচারে আমরা” এই প্রতিপাদ্যে রেডিও ভেরিতাস এশিয়া(RVA-ফিলিপাইন) বাংলা বিভাগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ আরভিএ দিবস উদযাপন করা হয়।   (৫ ডিসেম্বর শুক্রবার)  সকাল ১০ টায় আর্চবিশপ টি.এ. গাঙ্গুলী হল, সুভাষ বোস এভিনিউ, লক্ষ্ণীবাজার, ঢাকায় রেডিও ভেরিতাস এশিয়া (RVA-ফিলিপাইন) বাংলা বিভাগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ আরভিএ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। বক্তৃতা ও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা। এতে ১ জন বিশপ, ১০ জন ফাদার, ১৫ জন সিস্টার, ২ জন ব্রাদার সহ প্রায় ১৪০ জন অংশগ্রহন করেন।  রেডিও ভেরিতাস এশিয়া (RVA-ফিলিপাইন) বাংলা বিভাগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রোতা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোেগ কমিশনের চেয়ারম্যান এবং খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস্ রমেন বৈরাগী, খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও, পাল-পুরোহিত লক্ষ্মী বাজার ধর্মপল্লী ফাদার পলাশ গমেজ, জেভেরিয়ান, সিস্টার পূরবী চিরান, আরএনডিএম, প্রভিন্সিসিয়াল, বাংলাদেশ প্রভিন্স, থিওফিল নকরেক, পরিচালক, সিডিআই, কারিতাস বাংলাদেশ, মিস্টার জেমস্ গমেজ, পরিচালক, মটস্ ইনস্টিটিউট অব বাংলাদেশ, মিসেস ফ্লোরেন্স গমেজ, প্রিন্সিপাল ওয়াই ডব্লিউ সিএ, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের বিশিষ্ট শ্রোতা এস. এম গোলাম সারোয়ার, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর, ফাদার নিখিল গমেজ।  উল্লেখ্য বাংলা ভাষায় রেডিও ভেরিতাসের সত্য বাণী প্রচার শুরু হয় ১৯৮০ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর যা আজও চলমান রয়েছে। গোটা বিশ্বের কাছে নির্বাক মানুষের কণ্ঠস্বর তুলে ধরে রেডিও ভেরিতাস এশিয়া। এরই ধারাবাহিকতায় আজকের এই শ্রোতা সম্মেলন।   এতে অংশগ্রহণকারী শ্রোতারা হলেন ঢাকার প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম রিপন, দিনাজপুরের মেনহাজুল ইসলাম তারেক, ফরিদপুরের এম. জামাল আহমেদ সুবর্ণ, ঢাকার আলো আহমেদ, টাঙ্গাইলের এ কে এম শফিকুল ইসলাম, পাবনার এস. এম আব্দুল্লাহ, কুড়িগ্রামের ফারুক আহমেদ, কিশোরগঞ্জের মো. শাহাদত হোসেন, সিলেটের মো. চাঁন মিয়া, ঢাকার খন্দকার এরফান আলী বিপ্লব, রংপুরের এটিএম আতাউর রহমান রঞ্জু, ঢাকার মো. সোহেল রানা হৃদয় এবং নরসিংদীর এস টি তাইজুল ইসলাম, রাজশাহীর আশিক ইকবাল টোকন, শরীয়তপুরের মো. সাইদুর রহমান শাফিন ও ঢাকার ওসমান গণি।  স্মৃতিচারণ ও বক্তব্য প্রদান করেন এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন, ঢাকার নারী শ্রোতা হ্যাপি সরদার, আশিক ইকবাল টোকন ও আলো আহমেদ প্রমুখ।   বেতার শ্রোতাদের মধ্যে থেকে মো. শাহাদত হোসেন বলেন যেখানে আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো শ্রোতা সম্মেলনের আয়োজন বন্ধ করে দিয়েছে সেখানে RVA বাংলা কর্তৃক শ্রোতা সমাবেশের আয়োজন করায় ধন্যবাদ জানান। এ ছাড়া রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ থেকে বাইবেল পাঠের সাথে সাথে অন্তত একদিন পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা থেকে পাঠের অনুরোধ জানান। আরেক বেতার শ্রোতা মো. দিদারুল ইকবাল বলেন ফিলিপাইনে তারপর ভ্রমণের কথা তুলে ধরেন। রেডিও ভেরিতাসের অনুষ্ঠান এখনো তার জীবনকে প্রভাবিত করছে বলে জানান। শ্রোতা আশিক ইকবাল টোকন রেডিও ভেরিতাসের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে বলেন আমরা এখনো রেডিও ভেরিতাসকে ভালোবাসি।   রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের নিয়মিত শ্রোতা হ্যাপি সরদার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি তাই ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।  রেডিও ভেরিতাসের নিয়মিত প্রোগ্রামগুলো আমাদের দৈনন্দিন ও আধ্যাত্মিক জীবনে বেড়ে উঠতে সহায়তা করে। বিশেষভাবে বাইবেল পাঠ ও রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানে ফাদারদের উপদেশগুলো আমাদের আধ্যাত্নিকতায় বেড়ে উঠতে সাহায্য করে।”  সবশেষে রেডিও ভেরিতাস এশিয়ার কর্মীদের মাঝে ও অংশগ্রহণকারী সকল শ্রোতাবন্ধুদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের প্রধান অংশগ্রহণকারী সকল শ্রোতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।