NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৬ এএম

আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যে বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষ্যে ৯ই ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, আদমদীঘি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মানববন্ধন রালিতে অংশগ্রহণ করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।   এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার  (ভূমি ) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আতাউর রহমান, মো: নূরে আলম, সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি আদমদিঘী উপজেলা বগুড়া ও সহকারী অধ্যাপক আদমদীঘি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ বগুড়া,  মোঃ রাকিব হোসেন সাধারণ সম্পাদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি, মোহাম্মদ বেলায়েত হোসেন, সহ-সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি, মোঃ আখতারুজ্জামান সদস্য, মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী সদস্য, মো: রেজাউল করিম, শিক্ষক আদমদীঘি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ বগুড়া, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিস: ক্লাবের প্রেসিডেন্ট এম আব্দুর রাজ্জাক, হাফেজ ইমরান আলী সহ প্রমুখ।   ওই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।