NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

অর্থনীতিকে এগিয়ে নিতে ফুচিয়ানে সিএমজি’র বহুমাত্রিক আয়োজন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৯ এএম

অর্থনীতিকে এগিয়ে নিতে ফুচিয়ানে সিএমজি’র বহুমাত্রিক আয়োজন

‘চীনে কেনাকাটা করুন, ফুচিয়ানে কেনাকাটা উপভোগ করুন’ শীর্ষক ফুথিয়ানের বৈশিষ্ট্যপূর্ণ পণ্যের প্রচার অনুষ্ঠান এবং চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও ফুচিয়ান প্রাদেশিক গণ সরকার কর্তৃক যৌথভাবে আয়োজিত একাধিক কার্যক্রম ৮ ডিসেম্বর 
ফুচিয়ানের ফুথিয়ানে শুরু হয়। 

এ উপলক্ষ্যে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, আজকের অনুষ্ঠানটি সিএমজি-র ফুচিয়ান প্রদেশের সাথে সহযোগিতায়, ১৯তম চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের আরেকটি বড় আকারের উদ্যোগ। সিএমজি বিদেশে ৮৫টি ভাষায় ও ১৯২টি অফিসের মাধ্যমে, ফুথিয়ানের গল্প তুলে ধরবে এবং ফুচিয়ানের কন্ঠ প্রচার করবে। এতে ফুচিয়ান ব্র্যান্ডগুলোর বিশ্বব্যাপী খ্যাতি ও প্রভাব আরও বৃদ্ধি পাবে। 

অনুষ্ঠানে ফুচিয়ান প্রদেশের সিপিসি’র কমিটির উপ সম্পাদক ও প্রদেশের গর্ভনর চাও লং বলেন, ভোগ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি এবং জনগণের কল্যাণের একটি ব্যারোমিটার। আশা করা যায়, সিএমজি ফুচিয়ানকে সমর্থন করে যাবে।  

তথ্য ও ছবি : চায়না মিডিয়া গ্রুপ।