NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান কে  উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান কে  উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

 বগুড়ার ​আদমদীঘি থানা পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সম্প্রতি পরিবর্তন এসেছে।  (৮ ডিসেম্বর সোমবার) আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আতাউর রহমান ।   তাঁর এই নতুন কর্মজীবনে পদার্পণকে কেন্দ্র করে আদমদীঘি বিভিন্ন মহলে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ​আদমদীঘি পক্ষ থেকে অভিনন্দন ​মোঃ আতাউর রহমান স্যার কে তাঁর নতুন দায়িত্বভার গ্রহণের জন্য আদমদীঘি উপজেলাবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।   স্থানীয় জনসাধারণ আশা প্রকাশ করেছেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আদমদীঘি উপজেলায় ৬ টি ইউনিয়ন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন, নসরতপুর ইউনিয়ন, আদমদীঘি সদর ইউনিয়ন, কুন্দগ্রাম ইউনিয়ন, চাঁপাপুর ও সান্তাহার ইউনিয়ন এবং ১ টি সান্তাহার পৌরসভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল হবে। ​ নবাগত ওসির নিকট আদমদীঘি বাসীর প্রধান প্রত্যাশা হলো: ​মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ। ​অপরাধ দমন: চুরি, ডাকাতি ও অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা পালন। ​জনবান্ধব পুলিশিং: সাধারণ মানুষের জন্য থানা ও পুলিশিং সেবাকে আরও সহজলভ্য ও বন্ধুত্বপূর্ণ করে তোলা। ​এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন ওসির কর্মদক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সুধীজনেরা।  উল্লেখ্য যে, নবাগত থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আতাউর রহমান তার জন্মস্থান বাড়ি রাজশাহীর মোহনপুরে। তিনি রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শেষ করেন এবং বর্তমান ২ সন্তানের জনক।