NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

সন্তানের জন্ম দিতে আমেরিকায় যেতে চাইলে বাতিল হবে ভিসার আবেদন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ পিএম

সন্তানের জন্ম দিতে আমেরিকায় যেতে চাইলে বাতিল হবে ভিসার আবেদন

 ভিসা নিয়ে আরও কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দিল আমেরিকার ডনাল্ড ট্রাম্প প্রশাসন। স্পষ্ট জানিয়ে দেয়া হল, সন্তানের জন্ম দিতে কেউ আমেরিকায় যেতে চাইলে, তৎক্ষণাৎ তার ভিসার আবেদন বাতিল করে দেয়া হবে। বৃহস্পতিবার ভারতের মার্কিন দূতাবাসের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলা হয়েছে, আমেরিকার কর্মকর্তারা যদি মনে করেন, স্রেফ সন্তানের জন্ম দিতেই কেউ আমেরিকায় যাচ্ছেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পর্যটক ভিসা বাতিল করে দেয়া হবে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আমেরিকার দাবি, জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি সুনিশ্চিত করতেই অনেক পর্যটকই ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দিতে চান। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরেই গত ২০ জানুয়ারি একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। ওই নির্দেশনামায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিল করে দেয়ার কথা বলা হয়। বিষয়টি নিয়ে মামলা হয় মার্কিন সুপ্রিম কোর্টে।

শুক্রবারই আদালত ট্রাম্প প্রশাসনের নির্দেশের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে।   আমেরিকার সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের নির্দেশেই সিলমোহর দেয়, তবে আমেরিকায় নাগরিকত্ব সংক্রান্ত ১২৫ বছরের নিয়ম বদলে যাবে। এত দিন ধরে আমেরিকায় নিয়ম ছিল যে, আমেরিকায় জন্মগ্রহণ করলে কোনও শিশু সে দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকারী। কিন্তু অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নেয়া ট্রাম্প এই নিয়মেই বদল আনতে চান।  সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমেরিকা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লাখ লাখ মানুষের দায়িত্ব নিতে পারবে না।” ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে, সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিলেও ইতিমধ্যেই যারা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, তাদের কোনও সমস্যা হবে না।  বাণিজ্যচুক্তি ঘিরে টানাপড়েন এবং শুল্কযুদ্ধের আবহে বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্প। ঘটনাচক্রে, সেই দিনই ভারতের মার্কিন দূতাবাসের ভিসা সংক্রান্ত হুঁশিয়ারিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।