NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে নতুন প্রমাণ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩০ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে নতুন প্রমাণ

রাশিয়ার কাছ থেকে পাওয়া জাপানের ইউনিট ৭৩১-এর সোভিয়েত জিজ্ঞাসাবাদের  গোপন নথি, চীনের কেন্দ্রীয় আর্কাইভ ১৩ই ডিসেম্বর (শনিবার) প্রকাশ করেছে। এসব নথিতে অন্তর্ভুক্ত হয়েছে ১৯৩৯ সালের ১১ মে থেকে ১৯৫০ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত ইউনিট-৭৩১ সদস্যদের জিজ্ঞাসাবাদের রেকর্ড, ইউনিট ৭৩১-এর অপরাধের তদন্ত প্রতিবেদন এবং সোভিয়েত সরকারি চিঠিপত্র।

এ সব আর্কাইভ প্রথমবারের মতো খবরোভস্ক যুদ্ধাপরাধ বিচারের আগে সোভিয়েত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া প্রকাশ করা হয়, এতে উন্মোচিত হয়েছে যে ইউনিট ৭৩১-এর অপরাধের সাথে যুক্ত ব্যক্তির সংখ্যা ২০০ জনেরও বেশি। মূল যুদ্ধাপরাধী ও সাক্ষীদের চিহ্নিত করার পর অবশেষে ১২ জন যুদ্ধাপরাধীর প্রকাশ্যে বিচার করা হয়েছে। কিছু জিজ্ঞাসাবাদের রেকর্ড প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এ সব যুদ্ধাপরাধীরা আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন, জীবানু-যুদ্ধের প্রস্তুতি ও পরিচালনার অপরাধ স্বীকার করেছে।
রাশিয়ার হস্তান্তর করা এসব আর্কাইভ চীনে সংরক্ষিত ইউনিট-৭৩১ সাইট, ইউনিট-৭৩১ অপরাধ আর্কাইভের সাথে একে অপরের জন্য পরিপূরক বলেও প্রমাণিত হয়েছে। এসব ঐতিহাসিক প্রমাণ আবারও নিশ্চিত করে যে, জাপানের জীবানু-যুদ্ধ ছিল একটি সংগঠিত, পূর্বপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক রাষ্ট্রীয় অপরাধ।

চলতি বছর হল চীনা জনগণের জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। জাপানি সামরিকবাদের পুনরুত্থান রোধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ ইচ্ছা। এসব আর্কাইভের আবিষ্কার ও প্রকাশ আবার ইতিহাসের সত্য পুনরুদ্ধারের জন্য অকাট্য প্রমাণ প্রদান করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সঠিক দৃষ্টিভঙ্গি প্রচার ও দেশপ্রেম কেন্দ্রিক জাতীয় চেতনা দৃঢ় করার জন্য অত্যন্ত মূল্যবান।

সূত্র:তুহিনা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।