NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৩৩ এএম

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

 এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।   (১৬ ডিসেম্বর মঙ্গলবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।   এরপর বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।   এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তারা।  এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।   একইভাবে হাইওয়ে পুলিশ, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।  এদিকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁনসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জেলা জাসাস পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।  এছাড়াও বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।  দিবসটি উপলক্ষে সকাল ৮টায় শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।  পরে বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, তিন দিনব্যাপী বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।