NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫১ এএম

নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপন

 মহান বিজয় দিবস–২০২৫  উপলক্ষে নওগাঁ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজের আয়োজন করা হয়।   উক্ত অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজ উপভোগ করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নওগাঁ জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।  (১৬ ডিসেম্বর মঙ্গলবার ) সকাল থেকে নওগাঁ জেলা স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে সাজানো হয়। জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুসংগঠিতভাবে প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে।  প্যারেড পরিদর্শন শেষে  পুলিশ সুপার ও জেলা প্রশাসক বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।