NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ পেলেন বাংলাদেশের সিআইপি সম্মাননা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩১ এএম

নিউইয়র্কের  বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ পেলেন বাংলাদেশের সিআইপি সম্মাননা

  নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, গোল্ডেন এইজ হোম কেয়ার-এর প্রেসিডেন্ট ও সিইও, এনওয়াই ইন্স্যুরেন্স-এর কর্ণধার এবং আজকাল পত্রিকার সম্পাদক—“শাহ নেওয়াজ গ্রুপ (SNG)” এর চেয়ারম্যান জনাব শাহ নেওয়াজ বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এনআরবি (Non-Resident Bangladeshi) ক্যাটাগরিতে কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (CIP) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।   রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে রপ্তানি, রেমিট্যান্স, শিল্প ও বাণিজ্য খাতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মাঝে এই সম্মাননা প্রদান করা হয়। প্রাপ্ত তথ্যমতে, নিউইয়র্ক থেকে সম্ভবত একমাত্র প্রাপক ছিলেন শাহ নেওয়াজ। সিআইপি তালিকা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।    উল্লেখ্য, সিআইপি নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা যাচাইয়ে NSI, DGFI, DB, SB, NBR, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কনসুলেটসহ মোট ১৩টি সংস্থা একাধিক ধাপে আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড যাচাই করে। বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহুমুখী যাচাই শেষে চূড়ান্ত তালিকা মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য পাঠানো হয়।    বাংলাদেশের ব্যবসায়িক সর্বোচ্চ সম্মানগুলোর একটি সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় নিউইয়র্কের বাঙালি কমিউনিটির পক্ষ থেকে জনাব শাহ নেওয়াজকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশ ও প্রবাসে কমিউনিটি সেবায় তাঁর ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রাপ্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।